টিকার দ্বিতীয় চালান আসছে কাল

২১ ফেব্রুয়ারি ২০২১, ০৮:১৭ PM
করোনার টিকা

করোনার টিকা © ফাইল ফটো

আগামীকাল সোমবার অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তৈরি করোনাভাইরাস টিকার দ্বিতীয় চালান দেশে আসছে। তবে ফ্লাইট শিডিউল ঠিক না হওয়ায় ঠিক কখন টিকা এসে পৌঁছাবে সেটি নিশ্চিত করে বলতে পারেনি কর্তৃপক্ষ।

রবিবার (২১ ফেব্রুয়ারি) দেশে টিকা সরবরাহকারী প্রতিষ্ঠান বেক্সিমকো ফার্মার ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসান পাপন এ তথ্য নিশ্চিত করেছেন।

নাজমুল হাসান পাপন বলেন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং রবিবার থাকার কারণে দুই দেশেই সরকারি ছুটি চলছে। কাল দেশে টিকার দ্বিতীয় চালান আসবে এটি নিশ্চিত। তবে ঠিক কখন আসবে এটি কাল সকালে জানা যাবে।

প্রসঙ্গত, দেশে গত ৭ ফেব্রুয়ারি জাতীয়ভাবে করোনার টিকাদান কর্মসূচি শুরু হয়। সে দিন থেকে শুরু করে শনিবার (২০ ফেব্রুয়ারি) পর্যন্ত টিকা নিয়েছেন ২০ লাখ ৮২ হাজার ৮৭৭ মানুষ।

'ফিলিপনগরের হামলা প্রমাণ করে বিএনপি ইন্টেরিম ২.০ হিসেবে দেশ…
  • ১২ এপ্রিল ২০২৬
চাপের মুখে হতাশ না হতে মেডিকেল শিক্ষার্থীদের কাউন্সেলিংয়ের …
  • ১২ এপ্রিল ২০২৬
ভাল ডাক্তার তৈরিতে বেসরকারি মেডিকেল সবচেয়ে বড় ভূমিকা পালন ক…
  • ১২ এপ্রিল ২০২৬
মব-সহিংসতার মাধ্যমে মাজার ভাঙচুর ও হত্যার ঘটনায় এনসিপি'র নি…
  • ১২ এপ্রিল ২০২৬
কম্বলে মোড়ানো মাথাবিহীন এক নারীর মরদেহ উদ্ধার
  • ১১ এপ্রিল ২০২৬
বিশ্বকাপ দলে জায়গা পেতে নেইমারকে দুই মাসের আল্টিমেটাম আনচেল…
  • ১১ এপ্রিল ২০২৬
close