গলায় ফাঁস দিয়ে কলেজ ছাত্রের আত্মহত্যা

২১ ফেব্রুয়ারি ২০২১, ০৩:৩৪ PM
 মাহবুব হোসেন অন্তু

মাহবুব হোসেন অন্তু © ফাইল ফটো

গলায় ফাঁস দিয়ে এক কলেজ ছাত্র আত্মহত্যা করেছে। ওই শিক্ষার্থীর নাম মাহবুব হোসেন অন্তু (১৮)। শনিবার দিবাগত রাতে শরীয়তপুরের নড়িয়ায় এই ঘটনা ঘটে।

নিহত মাহবুব উপজেলার বৈশাখীপাড়া গ্রামের আলাউদ্দিন মেকারের ছেলে এবং নড়িয়া সরকারী কলেজের একাদশ শ্রেনীর ছাত্র।

মাহবুবের বোন সুমি আক্তার জানান, রাত ১১টার দিকে গলায় ফাঁস দেয় তার ভাই। পরে বাসার লোকজন দেখতে পেয়ে তাকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে যায়। তবে কি কারণে তার ভাই আত্মহত্যা করেছে সেটি জানাতে পারেনি সে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পালং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম উদ্দিন বলেন, মৃতদেহ ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

নববর্ষে ঢাবির হলে ছাত্রদল নেতার ‘মুরালি-বাতাসা’ বিতরণ
  • ১৩ এপ্রিল ২০২৬
দক্ষিণ আইচা কলেজে নতুন গভর্নিং বডি গঠন
  • ১৩ এপ্রিল ২০২৬
এদিক-ওদিক তাকালে ও কথা বললে ১ বছর বহিষ্কার, ২০ অপরাধের কোন…
  • ১৩ এপ্রিল ২০২৬
চাঁদপুরে ৫ কেজি গাঁজাসহ ২ পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড
  • ১৩ এপ্রিল ২০২৬
ওয়েভ ফাউন্ডেশনে চাকরি, কর্মস্থল ঢাকা, আবেদন শেষ ২২ এপ্রিল
  • ১৩ এপ্রিল ২০২৬
কুমিল্লায় আনসার সদস্যদের বহনকারী তিনটি বাসের সংঘর্ষ, আহত ৭
  • ১৩ এপ্রিল ২০২৬