২১ বিশিষ্ট নাগরিক একুশে পদক পাচ্ছেন আজ

২০ ফেব্রুয়ারি ২০২১, ১০:১৫ AM
২১ জন বিশিষ্ট নাগরিককে আজ একুশে পদক প্রদান করা হবে

২১ জন বিশিষ্ট নাগরিককে আজ একুশে পদক প্রদান করা হবে © প্রতীকী ছবি

দেশের ২১ জন বিশিষ্ট নাগিরিককে আজ শনিবার চলতি বছরের একুশে পদক প্রদান করা হবে। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বেলা ১১টায় এ পদক হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি অনুষ্ঠানে সংযুক্ত হওয়ার কথা রয়েছে।

এর আগে গত ৪ ফেব্রুয়ারি একুশে পদকপ্রাপ্তদের নাম ঘোষণা করা হয়। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, চলতি বছর ভাষা আন্দোলনে তিনজন, মুক্তিযুদ্ধ তিনজন, শিল্পকলায় সাতজন, ভাষা ও সাহিত্যে তিনজন, সাংবাদিকতা, গবেষণা, শিক্ষা, অর্থনীতি ও সমাজসেবায় একজনকে একুশে পদক প্রদান করা হবে।

ভাষা আন্দোলনে এবার মরণোত্তর একুশে পদক পাচ্ছেন- মোতাহার হোসেন তালুকদার (মোতাহার মাস্টার), শামছুল হক ও অ্যাডভোকেট আফসার উদ্দীন আহমেদ। শিল্পকলায় পদক পাচ্ছেন কণ্ঠশিল্পী পাপিয়া সারোয়ার, অভিনেতা রাইসুল ইসলাম আসাদ, সালমা বেগম সুজাতা (সুজাতা আজিম), আহমেদ ইকবাল হায়দার (নাটক), সৈয়দ সালাউদ্দিন জাকী (চলচ্চিত্র), ড. ভাস্বর বন্দোপাধ্যয় (আবৃত্তি) ও পাভেল রহমান (আলোকচিত্র)।

এছাড়া মুক্তিযুদ্ধ ক্যাটাগরিতে পদক পাচ্ছেন গোলাম হাসনায়েন, ফজলুর রহমান খান ফারুক, বীর মুক্তিযোদ্ধা সৈয়দা ইসাবেলা (মরণোত্তর)। পাশাপাশি সাংবাদিকতায় অজয় দাশগুপ্ত, গবেষণায় অধ্যাপক ড. সমীর কুমার সাহা, শিক্ষায় বেগম মাহফুজা খানম, অর্থনীতিতে ড. মীর্জা আব্দুল জলিল, সমাজসেবায় প্রফেসর কাজী কামরুজ্জামান, ভাষা ও সাহিত্যে বিশেষ অবদানের জন্য কবি কাজী রোজী, বুলবুল চৌধুরী ও গোলাম মুরশিদ একুশে পদক পাচ্ছেন।

উত্তর ইসরায়েলে সেনাবাহিনীর ছোড়া গোলায় ১ জন নিহত
  • ২৩ মার্চ ২০২৬
টেরিটরি সেলস ম্যানেজার নিয়োগ দেবে এসিআই মটরস, আবেদন শেষ ৪ এ…
  • ২৩ মার্চ ২০২৬
এখন থেকে মাতৃত্বকালীন ছুটি পাবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী …
  • ২৩ মার্চ ২০২৬
নওগাঁয় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবার পেল সরকারি সহায়তা
  • ২৩ মার্চ ২০২৬
জেনে নিন কম খরচে মেডিকেলে পড়ার সেরা ৪ দেশ সম্পর্কে
  • ২৩ মার্চ ২০২৬
রমজানে ৩০ দিন  নামাজ পড়ে পুরস্কার পেল ৫৭ শিশু- কিশোর
  • ২৩ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence