শিক্ষার্থীদের অনলাইন ক্লাসে যুক্ত করতে অনুদান দিচ্ছে বিশ্বব্যাংক

১৫ ফেব্রুয়ারি ২০২১, ১১:৪৫ PM

© ফাইল ফটো

২৫ লাখ শিক্ষার্থীকে অনলাইন ক্লাসে যুক্ত করতে অনুদান দিয়েছে বিশ্বব্যাংক। করোনার ফলে উদ্ভূত পরিস্থিতি থেকে উত্তরণ ও প্রাক-প্রাথমিক থেকে মাধ্যমিক শিক্ষা স্তর পর্যন্ত শিক্ষার্থীদের ভবিষ্যত সংকট মোকাবিলায় শিক্ষাপ্রতিষ্ঠানসমূহের প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধিকরণে অনুদান দিয়েছে বিশ্বব্যাংক।

সোমবার নগরীর এনইসি সম্মেলন কক্ষে বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংকের মধ্যে অনুদান চুক্তিসই হয়। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব ফাতিমা ইয়াসমিন ও বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর মার্সি টেম্বন চুক্তিতে সই করেন।

গ্লোবাল পার্টনারশিপ ফর অ্যাডুকেশনের (জিপিই) করোনা এক্সিলারেট ফাউন্ডিং থেকে ১৪ দশমিক ৮ মিলিয়ন ডলার ঋণ দিয়েছে সংস্থাটি। প্রতি ডলার সমান ৮৫ টাকা ধরে বাংলাদেশি মুদ্রায় ১২৫ কোটি ৮০ লাখ টাকা।

প্রকল্পের আওতায় ৩৫টি বিষয়ের ওপর ডিজিটাল কনটেন্ট তৈরির মাধ্যমে প্রাক-প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত মোট ২৫ লাখ শিক্ষার্থীকে দূরশিক্ষণের মাধ্যমে শিক্ষা দেওয়া হবে।

ঈদের দিনে পাগলা কুকুরের কামড়ে শিশুসহ আহত ১৬
  • ২১ মার্চ ২০২৬
ঈদুল ফিতরের পরের দুদিন রোজা রাখা যাবে?
  • ২১ মার্চ ২০২৬
যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে ২৩২ বন্দী পেল ঈদের নতুন পোশাক
  • ২১ মার্চ ২০২৬
যুক্তরাষ্ট্র ইরানে স্থল হামলার ব্যাপক প্রস্তুতি নিচ্ছে
  • ২১ মার্চ ২০২৬
ঈদের দিনে পথচারী বাঁচাতে গিয়ে বাস উল্টে নিহত ১, আহত অন্তত ২০
  • ২১ মার্চ ২০২৬
ফুল-ফ্রি স্কলারশিপে উচ্চশিক্ষার সুযোগ দক্ষিণ কোরিয়ায়, আবেদন…
  • ২১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence