করোনা ভ্যাকসিন নিয়ে ৪২৬ জনের পার্শ্বপ্রতিক্রিয়া

১৫ ফেব্রুয়ারি ২০২১, ১১:৩৬ AM
প্রতীকী

প্রতীকী

করোনাভাইরাসের টিকা প্রয়োগ শুরুর সাত দিনে সারাদেশে ৯ লাখের বেশি মানুষকে কোভিড-১৯ টিকা দেওয়া হয়েছে। তাদের মধ্যে পুরুষ ৬ লাখ ২৬ হাজার ৪৬৯ জন এবং নারী দুই লাখ ৭৯ হাজার ৫৬৪ জন। টিকা গ্রহণকারীদের মধ্যে ৪২৬ জনের সামান্য পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গেছে।

রবিবার (১৪ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রবিবার সকাল ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত টিকা নিয়েছেন এক লাখ ৬৯ হাজার ৩৫৩ জন। তাদের মধ্যে পুরুষ এক লাখ ১২ হাজার ৮৪৮ জন, আর নারী ৫৬ হাজার ৫০৫ জন। তবে রবিবারে টিকা গ্রহীতার সংখ্যা শনিবারের চেয়ে কম। শনিবার (১৩ ফেব্রুয়ারি) টিকা নিয়েছেন এক লাখ ৯৪ হাজার ৩৭১ জন।

অধিদপ্তর জানায়, রবিবার সারা দেশে টিকা গ্রহণকারী এক লাখ ৬৯ হাজার ৩৫৩ জন। এরমধ্যে ঢাকা বিভাগে নিয়েছেন ৪৫ হাজার ৯৪ জন, ময়মনসিংহ বিভাগে সাত হাজার ৩৫৭ জন, খুলনা বিভাগে ১৯ হাজার ৮০২ জন, বরিশাল বিভাগে ৯ হাজার ১৯৮ জন, সিলেট বিভাগে ১৩ হাজার ১৯৬ জন, চট্টগ্রাম বিভাগে ৩৯ হাজার ৭০৩ জন, রাজশাহী বিভাগে ১৮ হাজার ৯৬৫ জন ও রংপুর বিভাগে ১৫ হাজার ২১৮ জন।

অপরদিকে, ঢাকা মহানগরীর ৪৬টি হাসপাতালে রবিবার টিকা নিয়েছেন ২২ হাজার ৯৮২ জন। এরমধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে সবচেয়ে বেশি এক হাজার ৩২৪ জন টিকা নিয়েছেন।

হজে বিমানভাড়া কমপক্ষে ২০ হাজার টাকা কমবে: বিমান প্রতিমন্ত্রী
  • ১৩ এপ্রিল ২০২৬
ফুল-ফান্ডেড স্কলারশিপে পড়ুন সিংহুয়া বিশ্ববিদ্যালয়ে, অধ্যয়ন…
  • ১৩ এপ্রিল ২০২৬
নববর্ষে ঢাবির হলে ছাত্রদল নেতার ‘মুরালি-বাতাসা’ বিতরণ
  • ১৩ এপ্রিল ২০২৬
দক্ষিণ আইচা কলেজে নতুন গভর্নিং বডি গঠন
  • ১৩ এপ্রিল ২০২৬
এদিক-ওদিক তাকালে ও কথা বললে ১ বছর বহিষ্কার, ২০ অপরাধের কোন…
  • ১৩ এপ্রিল ২০২৬
চাঁদপুরে ৫ কেজি গাঁজাসহ ২ পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড
  • ১৩ এপ্রিল ২০২৬