বেসরকারি হাসপাতালের কাছে ভ্যাকসিন বিক্রি করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

১২ ফেব্রুয়ারি ২০২১, ১২:০৯ AM
জাহিদ মালেক

জাহিদ মালেক © ফাইল ফটো

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, সরকারের কিনে আনা ভ্যাকসিন বেসরকারি হাসপাতালে ব্যবহারের অনুমোদন দেওয়া হবে। বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) রাজধানীর একটি হোটেলে পরিবার পরিকল্পনা অধিদফতর আয়োজিত এক অনুষ্ঠান প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, বেসরকারি হাসপাতালগুলো সরকার থেকে কিনে নেবে, আমরা ব্যাবস্থা করছি। আমরা প্রধানমন্ত্রীর অনুমোদন নিয়েছি। তবে সেটা খুব বেশি হবে না, অল্প দেব। আর তাতে আমাদের ওপরও চাপ কমবে। কিছু মানুষ বেসরকারি হাসপাতালে যাবে, তবে যাদের ভালো হাসপাতাল আছে শুধু তাদেরকে এই ভ্যাকসিন দেওয়া হবে। তবে সেসব হাসপাতাল সরকার অনুমোদন করে দেবে, শুধু তারাই করোনার টিকা দিতে পারবে।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, ‘মানসম্পন্ন প্রাইভেট মেডিক্যাল কলেজ ও হাসপাতাল শুধু এই ভ্যাকসিন পাবে। আমাদের তো কোটি কোটি ভ্যাকসিন দিতে হবে। এক্ষেত্রে দশ লাখ তো কিছুই না। তবে বেসরকারিভাবে দেওয়া হলেও এখনও তার মূল্য নির্ধারণ করা হয়নি।’

নববর্ষে ঢাবির হলে ছাত্রদল নেতার ‘মুরালি-বাতাসা’ বিতরণ
  • ১৩ এপ্রিল ২০২৬
দক্ষিণ আইচা কলেজে নতুন গভর্নিং বডি গঠন
  • ১৩ এপ্রিল ২০২৬
এদিক-ওদিক তাকালে ও কথা বললে ১ বছর বহিষ্কার, ২০ অপরাধের কোন…
  • ১৩ এপ্রিল ২০২৬
চাঁদপুরে ৫ কেজি গাঁজাসহ ২ পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড
  • ১৩ এপ্রিল ২০২৬
ওয়েভ ফাউন্ডেশনে চাকরি, কর্মস্থল ঢাকা, আবেদন শেষ ২২ এপ্রিল
  • ১৩ এপ্রিল ২০২৬
কুমিল্লায় আনসার সদস্যদের বহনকারী তিনটি বাসের সংঘর্ষ, আহত ৭
  • ১৩ এপ্রিল ২০২৬