জিপিএ-৫ পেলেই একজন মেধাবী হয়ে যায় না: নুর

১১ ফেব্রুয়ারি ২০২১, ০৪:১৩ PM
নুরুল হক নুর

নুরুল হক নুর © ফাইল ফটো

জিপিএ-৫ কখনোই শিক্ষার্থীদের মেধা পরিমাপের মাপকাঠি হতে পারে না বলে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুর। বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিডিও বার্তায় এ মন্তব্য করেন তিনি।

নুর বলেন, অনেক শিক্ষার্থী রয়েছেন যারা এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাননি। তবে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের নামকরা বিশ্ববিদ্যালয়গুলোতে পড়ালেখা করছেন। জিপিএ-৫ পেলেই যে শিক্ষার্থীরা মেধাবী সেটি ঠিক হয়। দেখা গেছে অনেক জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর ন্যূনতম জ্ঞান নেই।

তিনি বলেন, দেশে প্রথমবারের মতো গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষা আয়োজিত হতে যাচ্ছে। তবে এটা খুব দুঃখজনক যে বিপুল সংখ্যক শিক্ষার্থীকে ভর্তি পরীক্ষায় বসার সুযোগ দেয়া হবে না। এটা শিক্ষার্থীদের সাথে চরম অন্যায় করা হচ্ছে।

গুচ্ছতে বিভাগ পরিবর্তন ইউনিট বহাল রাখা উচিত জানিয়ে নুর আরও বলেন, ভর্তিচ্ছু শিক্ষার্থীরা অনেকদিন ধরে বিভাগ পরিবর্তন ইউনিটের দাবিতে আন্দোলন করছে। আমি মনে করি এবারের ভর্তি পরীক্ষায় বিভাগ পরিবর্তনের জন্য আলাদা ইউনিট রাখা উচিত। কেননা শিক্ষার্থীরা নিজেদের সেভাবেই প্রস্তুত করেছে। বিষয়টি বাদ দিতে হলে অন্তত এক বছর আগে বাদ দেয়া দরকার ছিল।

ভোলায় ৮৯০ লিটার ডিজেল জব্দ, ব্যবসায়ীকে জরিমানা ৫০ হাজার
  • ০৭ এপ্রিল ২০২৬
প্রধানমন্ত্রীর নির্বাচনী এলাকায় ৫ মন্দিরে সাড়ে ৬ কোটি টাকা …
  • ০৭ এপ্রিল ২০২৬
সরকারি প্রাথমিকে মিড ডে মিলে শিক্ষার্থীরা পেল ‘পঁচা’ বনরুটি
  • ০৭ এপ্রিল ২০২৬
চট্টগ্রামে এনসিপি নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদ
  • ০৭ এপ্রিল ২০২৬
যশোর শিক্ষাবোর্ডে এসএসসি পরীক্ষা পরিচালনার নীতিমালা প্রণয়ন
  • ০৬ এপ্রিল ২০২৬
পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ
  • ০৬ এপ্রিল ২০২৬
close