১৪ ফেব্রুয়ারি প্রতীকী অনশন করবে গণবিজ্ঞপ্তি প্রত্যাশীরা

০৭ ফেব্রুয়ারি ২০২১, ০৭:৩৭ PM
তৃতীয় গণবিজ্ঞপ্তি প্রত্যাশী শিক্ষক ফোরামের মানবন্ধন

তৃতীয় গণবিজ্ঞপ্তি প্রত্যাশী শিক্ষক ফোরামের মানবন্ধন © ফাইল ফটো

দ্রুত তৃতীয় গণবিজ্ঞপ্তি প্রকাশের দাবি আদায়ে আগামী ১৪ ফেব্রুয়ারি প্রতীকী অনশন কর্মসূচি পালন করবে ‘তৃতীয় গণবিজ্ঞপ্তি প্রত্যাশী শিক্ষক ফোরামে’র নেতাকর্মীরা। রবিবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সংগঠনটির পক্ষ থেকে এ গণমাধ্যমকে বিষয়টি জানানো হয়েছে।

সংগঠনটির নেতারা জানান, তৃতীয় গণবিজ্ঞপ্তি দ্রুত প্রকাশ করার দাবিতে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনিকে একাধিকবার জানানো হয়েছে। এছাড়া বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) বরাবর ২৩ বার স্মারকলিপি দেয়া হয়েছে। দ্রুত গণবিজ্ঞপ্তি প্রকাশের দাবিতে আমরা প্রেসক্লাবের সামনে মানববন্ধনও করেছি।

তারা আরও বলেন, এত কিছু করার পরও এখন পর্যন্ত গণবিজ্ঞপ্তি প্রকাশের কোনো অগ্রগতি দেখা যাচ্ছে না। তাই গণবিজ্ঞপ্তি প্রকাশের কাজ দ্রুত সম্পন্ন করার জন্য আগামী ১৪ ফেব্রুয়ারি এনটিআরসিএর সামনে প্রতীকী অনশন পালন করা হবে।

প্রসঙ্গত, দেশের বেসরকারি স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে ৮০ হাজারেরও বেশি শূন্যপদ রয়েছে। তবে মামলা সংক্রান্ত নানা জটিলতার কারণে শিক্ষক নিয়োগের গণবিজ্ঞপ্তি প্রকাশ করতে পারছে না এনটিআরসিএ।

নদীর তীর দখল করে দোকান নির্মাণ, হুমকিতে ৭১২ কোটির প্রকল্প
  • ১৮ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠান প্রধান নিয়োগ পরীক্ষার ১ম শিফটের প্রশ্ন দেখুন এখ…
  • ১৮ এপ্রিল ২০২৬
কুড়িগ্রামে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মালামাল জব্দ…
  • ১৮ এপ্রিল ২০২৬
বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট সৌদি আরব পৌঁছেছে
  • ১৮ এপ্রিল ২০২৬
সেই ইমামের মেয়েকে তুলে নেওয়ার নেপথ্যে প্রেম! মেলেনি বিয়ের প…
  • ১৮ এপ্রিল ২০২৬
থানায় নিজের অস্ত্রের গুলিতে পুলিশ সদস্যের আত্মহত্যা, ভিডিও …
  • ১৮ এপ্রিল ২০২৬