তরুণ প্রজন্ম ম্যারাথনের মাধ্যমে সুস্থ থাকবে: শিক্ষামন্ত্রী

০৬ ফেব্রুয়ারি ২০২১, ০২:২৩ PM
 শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি © ফাইল ফটো

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে চাঁদপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন-২০২১ উদ্বোধন করা হয়েছে। চাঁদপুর জেলার আট উপজেলার আট হাজার নারী-পুরুষ এতে অংশগ্রহণ করবেন। আজ শনিবার (৬ ফেব্রুয়ারি) সকালে চাঁদপুর স্টেডিয়ামে টেলি কনফারেন্সের মাধ্যমে এর উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

শিক্ষামন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধা জানানোর জন্যই দেশব্যাপী ম্যারাথনের আয়োজন করা হয়েছে।’ এসময় আয়োজকদের ধন্যবাদ জানিয়ে তিনি আরো বলেন, তরুণ প্রজন্ম ম্যারাথনের মাধ্যমে সুস্থ থাকবে। ম্যারাথনের জন্য নির্ধারিত অ্যাপে সবাইকে নিবন্ধন করার আহবান জানান তিনি।

সেনাবাহিনীর ৪৪ পদাতিক ব্রিগেড এবং জেলা প্রশাসনের আয়োজনে চাঁদপুরে এ ম্যারাথন চলবে আগামী ৭ মার্চ পর্যন্ত। জেলার আট উপজেলায় একযোগে এ ম্যারাথন শুরু হচ্ছে। আজ উদ্বোধনী ম্যারাথনে পুলিশ, ফায়ার সার্ভিসের সদস্য, আনসার-ভিডিপিসহ সহস্রাধিক মানুষ অংশ নেন।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ। বক্তব্য দেন কুমিল্লা সেনানিবাসের ৩ বীর অধিনায়ক লে. কর্নেল মো. খায়রুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার কাজী আবদুর রহিম, জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল প্রমুখ।

হৃদরোগে নিভে গেল ঢামেক ছাত্র রোকনের জীবনপ্রদীপ
  • ১২ এপ্রিল ২০২৬
'ফিলিপনগরের হামলা প্রমাণ করে বিএনপি ইন্টেরিম ২.০ হিসেবে দেশ…
  • ১২ এপ্রিল ২০২৬
চাপের মুখে হতাশ না হতে মেডিকেল শিক্ষার্থীদের কাউন্সেলিংয়ের …
  • ১২ এপ্রিল ২০২৬
ভাল ডাক্তার তৈরিতে বেসরকারি মেডিকেল সবচেয়ে বড় ভূমিকা পালন ক…
  • ১২ এপ্রিল ২০২৬
মব-সহিংসতার মাধ্যমে মাজার ভাঙচুর ও হত্যার ঘটনায় এনসিপি'র নি…
  • ১২ এপ্রিল ২০২৬
কম্বলে মোড়ানো মাথাবিহীন এক নারীর মরদেহ উদ্ধার
  • ১১ এপ্রিল ২০২৬
close