ঢাকায় বছরের সর্বনিম্ন তাপমাত্রা

০১ ফেব্রুয়ারি ২০২১, ০৯:২২ PM
শীতে কাবু সাধারণ মানুষ

শীতে কাবু সাধারণ মানুষ © ফাইল ফটো

রাজধানী ঢাকায় এ বছরের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। ঢাকায় আজ তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াস, গতকাল যা ছিল ১১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এই তাপমাত্রা আরও দুই দিন অব্যাহত থাকতে পারে বলে আবহাওয়া অধিদফতর জানিয়েছে। 

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে ৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, গতকাল রংপুর বিভাগের রাজারহাটে তাপমাত্রা ছিল ৫ দশমিক ৫, যা এ মৌসুমে সর্বনিম্ন। এর আগে গত ১৯ ডিসেম্বর রাজারহাটেই ছিল সর্বনিম্ন তাপমাত্রা ৬ দশমিক ৬। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে হলেও চুয়াডাঙ্গায় ৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, নীলফামারী, চুয়াডাঙ্গা ও মৌলভীবাজার জেলার উপর দিয়ে তীব্র শৈত্যপ্রবাহ, ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী ও বরিশাল বিভাগ এবং রংপুর ও খুলনা বিভাগের কোথাও কোথাও এবং সীতাকুন্ড, রাঙ্গামাটি, কুমিল্লা, ফেনী, হাতিয়া ও সন্দ্বীপ অঞ্চলের উপর দিয়ে মৃদু থেকে মাঝারী ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

ট্যাগ: রাজধানী
ভোলায় ৮৯০ লিটার ডিজেল জব্দ, ব্যবসায়ীকে জরিমানা ৫০ হাজার
  • ০৭ এপ্রিল ২০২৬
প্রধানমন্ত্রীর নির্বাচনী এলাকায় ৫ মন্দিরে সাড়ে ৬ কোটি টাকা …
  • ০৭ এপ্রিল ২০২৬
সরকারি প্রাথমিকে মিড ডে মিলে শিক্ষার্থীরা পেল ‘পঁচা’ বনরুটি
  • ০৭ এপ্রিল ২০২৬
চট্টগ্রামে এনসিপি নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদ
  • ০৭ এপ্রিল ২০২৬
যশোর শিক্ষাবোর্ডে এসএসসি পরীক্ষা পরিচালনার নীতিমালা প্রণয়ন
  • ০৬ এপ্রিল ২০২৬
পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ
  • ০৬ এপ্রিল ২০২৬
close