এইচএসসির ফল নিয়ে বাড়ি ফেরা হলো না নিত্যর

৩০ জানুয়ারি ২০২১, ১১:২৩ PM
নিত্য

নিত্য © ফাইল ফটো

এইচএসসি পরীক্ষার ফল জানতে বাইরে এসেছিলেন নিত্য। ফল জেনে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত হন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাতে মারা যান তিনি।

শনিবার (৩০ জানুয়ারি) দিনাজপুরের বীরগঞ্জে এই ঘটনা ঘটে। নিহত নিত্য উপজেলার নিজপাড়া ইউনিয়নের দক্ষিণ নিজপাড়া গ্রামের তারনি রায়ের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে বীরগঞ্জ সরকারি কলেজ থেকে এইচএসসি রেজাল্ট শুনে বাড়ি ফিরছিলেন নিত্য। পথে ঢাকা পঞ্চগড় মহাসড়কে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে যায়। এ সময় একটি ট্রাক্টর নিত্যজে পিষ্ট করে চলে যায়। স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে দিনাজপুর আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন।

শিক্ষকদের বদলি নিয়ে সভা ডাকল মাউশি
  • ২১ এপ্রিল ২০২৬
হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজের নিরাপত্তা নিশ্চিতের আশ্বা…
  • ২১ এপ্রিল ২০২৬
শিবিরের হামলার প্রতিবাদ জানিয়ে বিজ্ঞপ্তি, ঢাবিতে বিক্ষোভ ছা…
  • ২১ এপ্রিল ২০২৬
৩৮তম বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারস অ্যাসোসিয়েশনের নেতৃত্বে …
  • ২১ এপ্রিল ২০২৬
এবারই ২৪ বছরের খরা কাটাবে ব্রাজিল, বিশ্বাস কাফুর
  • ২১ এপ্রিল ২০২৬
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নতুন সচিব সাখাওয়াৎ হোসেন
  • ২১ এপ্রিল ২০২৬