তিন কোটি ৪০ লাখ মানুষ করোনার টিকা পাবে: প্রধানমন্ত্রী

২৭ জানুয়ারি ২০২১, ১২:০৮ PM
প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা © ফাইল ফটো

দেশের মোট জনসংখ্যার ২০ শতাংশ বা তিন কোটি ৪০ লাখ মানুষ ছয় কোটি ৮০ লাখ ডোজ টিকা পাবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, বিতরণের প্রথম পর্যায়ে দেশের এক কোটি ৫০ লাখ মানুষ দুই ডোজ টিকা পাবে। আজ বুধবার (২৭ জানুয়ারি) জাতীয় সংসদে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। টাঙ্গাইল-৬ আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটুর লিখিত প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি।

এর আগে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে জাতীয় সংসদের অধিবেশন শুরু হয়। শেখ হাসিনা বলেন, যথাসময়ে করোনাভাইরাসের টিকা প্রাপ্তির বিষয়ে সরকার উদ্যোগ নেয়। ইতোমধ্যে সরকার, সেরাম ইনস্টিটিউট এবং বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের মধ্যে ত্রিপক্ষীয় চুক্তি হয়েছে। এর মাধ্যমে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার উদ্ভাবিত টিকা ক্রয় করার ব্যবস্থা সম্পন্ন করা হয়েছে।

এসব টিকা জানুয়ারির শেষ সপ্তাহেই দেশে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, ৬৪ জেলা ও ৪৮৩টি উপজেলার ইপিআই স্টোরে টিকা সংরক্ষণ করা হবে। চুক্তি অনুযায়ী টিকা ছয়টি ধাপে সরাসরি দেশের ইপিআই কোল্ডস্টোরসমূহে পৌঁছানোর দায়িত্ব পালন করবে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস।

তিনি আরো বলেন, উপহারের ২০ লাখ এবং ক্রয়কৃত ৫০ লাখ ডোজ টিকা সংরক্ষণ ও বিতরণের প্রস্তুতি নেওয়া হয়েছে। চুক্তি অনুযায়ী ছয় মাসের মধ্যে সব টিকা পাওয়া যাবে। এর বাইরে প্রয়োজনে আরো টিকা ক্রয় করা হবে বলে জানান প্রধানমন্ত্রী।

দাবি আদায়ে ঈদের দিনেই মাঠে নামলেন হাসনাত আব্দুল্লাহ
  • ২১ মার্চ ২০২৬
ক্যাম্পাসে অবস্থানরত শিক্ষার্থীদের ঈদ উপহার দিলো যবিপ্রবির …
  • ২১ মার্চ ২০২৬
হবিগঞ্জে ঈদের দিনে কাবাডি ম্যাচ ঘিরে আ.লীগ-বিএনপি মিলন মেলা
  • ২১ মার্চ ২০২৬
যুক্তরাষ্ট্রের আগ্রাসন বন্ধে ব্রিকসের ‘জোরালো ভূমিকা’ চায় ত…
  • ২১ মার্চ ২০২৬
মাদকে সম্পৃক্ত থাকলে কাউকে ছাড় দেওয়া হবে না: প্রতিমন্ত্রী ট…
  • ২১ মার্চ ২০২৬
আন্তর্জাতিক জুডো চ্যাম্পিয়নশিপে বিকেএসপি’র অভাবনীয় সাফল্যে…
  • ২১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence