নৌবাহিনীর প্রথম নৌপ্রধান ক্যাপ্টেন নুরুল হকের ইন্তেকাল

২৬ জানুয়ারি ২০২১, ১২:৫০ PM
ক্যাপ্টেন নুরুল হক (অব.)

ক্যাপ্টেন নুরুল হক (অব.) © সংগৃহীত

বাংলাদেশ নৌবাহিনীর প্রথম নৌপ্রধান ক্যাপ্টেন নুরুল হক (অব.) ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৮৬ বছর। সোমবার (২৫ জানুয়ারি) রাতে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। দীর্ঘদিন ধরে উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসে ভুগছিলেন তিনি।

আজ মঙ্গলবার (২৬ জানুয়ারি) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)। ১৯৭২ থেকে ১৯৭৩ সাল পর্যন্ত নৌপ্রধানের দায়িত্ব পালন করেন ক্যাপ্টেন (অব.) নুরুল হক। তার মৃত্যুতে নিকটাত্মীয় ও নৌবাহিনীর সর্বস্তরের সদস্যরা গভীর শোক প্রকাশ করেছেন।

জোহর নামাজের পরে নৌ সদর দফতর মসজিদে তার জানাজা শেষে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে বনানীর সামরিক কবরস্থানে তাকে দাফন করা হবে। ক্যাপ্টেন নুরুল হক সুদীর্ঘ চাকরিজীবনে বিভিন্ন জাহাজ ও ঘাঁটিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তিনি তৎকালীন পাকিস্তান নৌবাহিনীর যুদ্ধজাহাজে সিনিয়র ইঞ্জিনিয়ার অফিসার, ডেসট্রয়ার জাহাজে ইঞ্জিনিয়ার অফিসার, ঘাঁটির ইঞ্জিনিয়ার অফিসার এবং ট্রেনিংস্কুলে স্টাফ অফিসার হিসেবে কর্মরত ছিলেন।

এছাড়া তিনি বিআইডব্লিউটিএ চেয়ারম্যান এবং বাংলাদেশ নৌপরিবহন মন্ত্রণালয়ের কেবিনেট মিনিস্টার হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৭২ সালে তৎকালীন পাকিস্তান থেকে ফিরে বাংলাদেশের প্রথম নৌবাহিনী প্রধান হিসেবে ১৯৭৩ সালের ৬ নভেম্বর পর্যন্ত দায়িত্ব পালন করেন।

তিনি ব্রিটেনের রয়েল নেভাল ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে ১৯৫৮ সালে বেসিক ইঞ্জিনিয়ারিং কোর্স এবং ১৯৬১ সালে মেরিন ইঞ্জিনিয়ারিং স্পেশালাইজেশন কোর্স সম্পন্ন করেন। ১৯৩৬ সালে ঢাকার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম ক্যাপ্টেন নুরুল হকের।

‘বাংলার মাটিতে জুলাই বিক্রি হবে না’ বক্তব্যের পর রাশেদ প্রধ…
  • ১২ এপ্রিল ২০২৬
চাঁদা না দিলে ফ্যাক্টরি-মাদ্রাসা বন্ধের হুমকি, বহিষ্কার হলে…
  • ১২ এপ্রিল ২০২৬
তুরস্কের কাছে সবচেয়ে সুন্দরী নারী ও ১০০ কোটি ডলার দাবি করল …
  • ১২ এপ্রিল ২০২৬
হামের জরুরি টিকাদান কর্মসূচির মধ্যেই ইপিআই প্রধানকে ওএসডি
  • ১২ এপ্রিল ২০২৬
দীর্ঘ বিরতির পর ক্রীড়াঙ্গনে ‘বৈশাখী উৎসব’
  • ১২ এপ্রিল ২০২৬
ইরান যুদ্ধে ১১ বিলিয়ন ডলার খুইয়েছে ইসরায়েল
  • ১২ এপ্রিল ২০২৬