সবার আগে বিএনপিকে ভ্যাকসিন দিতে চান তথ্যমন্ত্রী

২১ জানুয়ারি ২০২১, ০৯:২০ AM
তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ © ফাইল ফটো

চাইলে সবার আগে বিএনপিকে করোনাভাইরাসের ভ্যাকসিন দেওয়া হবে। দরকার হলে এ বিষয়ে স্বাস্থ্যমন্ত্রীকে অনুরোধ করতেও রাজি বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। বুধবার দুপুরে তথ্য মন্ত্রণালয় সভাকক্ষে বাংলাদেশ সংবাদপত্র পরিষদ নেতৃবৃন্দের সঙ্গে বৈঠকের আগে ব্রিফিংকালে তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, ভ্যাকসিন সরকার একটি নীতিমালার ভিত্তিতে প্রয়োগ করবে। যারা ফ্রন্টলাইন ফাইটার মহামারির ক্ষেত্রে তারা নিশ্চয়ই প্রথমে পাওয়ার অধিকার রাখে। এই ব্যাপারে সরকার চিন্তা-ভাবনা করে যাদেরকে আগে দেয়া প্রয়োজন তাদেরকে আগে দেয়া হবে এবং বিএনপি যদি আগে ভ্যাকসিন নিতে চায় আমি স্বাস্থ্যমন্ত্রীকে অনুরোধ করতে পারি বিএনপিকে যেন আগে ভ্যাকসিন দেয়া হয়।

ভ্যাকসিন নিয়ে লুটপাট হচ্ছে বলে বিএনপি মহাসচিবের বক্তব্য প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, প্রথম করোনা মহামারিকে প্রধানমন্ত্রী বলিষ্ঠ নেতৃত্বে যেভাবে মোকাবিলা করেছেন সেটি সর্বমহলে প্রশংসিত হয়েছে, বিশ্বসভায় এটি প্রশংসিত হয়েছে। এমনকি হেলথ অরগানাইজেশনে প্রশংসিত হয়েছে। ব্লুমবার্গের মতে করোনা মোকাবিলা করার ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান উপমহাদেশে সবার উপরে। পুরো পৃথিবীতে বাংলাদেশের অবস্থান ২০তম।

তিনি বলেন, তারা (বিএনপি) মনে করেছিল এই করোনা মহামারি সরকার সঠিকভাবে মোকাবিলা করতে পারবে না। যখন সেটি হয়নি তারা প্রথম থেকে আশঙ্কা বা ধরণা করেছিল এমনকি হয়ত প্রার্থনাও করেছিল যে করোনায় যেন ব্যাপক লোক ক্ষয় হয় এবং দেশে একটি অরাজক পরিস্থিতি সৃষ্টি হয়, কিন্তু তা হয়নি। এতে তারা প্রচণ্ড হতাশ হয়েছে।

ড. হাছান মাহমুদ বলেন, তারা (বিএনপি) গুজব রটিয়েছিল একটি ভুল সংবাদের পরিপ্রেক্ষিতে সঠিক সময়ে ভ্যাকসিন আসছে না। কিন্তু সঠিক সময়ে ভ্যাকসিন আসছে। এমনকি আমরা বিনামূল্যে ভ্যাকসিন পাচ্ছি, ভারত সরকারের উপহার হিসেবে। যখন সবকিছুতে ব্যর্থ হচ্ছে তখন ভ্যাকসিন নিয়ে অন্য কথা। লুটপাটের দল তো বিএনপি, সেজন্য সবকিছুতে লুটপাট দেখার চেষ্টা করে।

‘সালামি হিসেবে আট আনা পেলেই আমরা অনেক খুশি হয়ে যেতাম’
  • ২১ মার্চ ২০২৬
দাবি আদায়ে ঈদের দিনেই মাঠে নামলেন হাসনাত আব্দুল্লাহ
  • ২১ মার্চ ২০২৬
ক্যাম্পাসে অবস্থানরত শিক্ষার্থীদের ঈদ উপহার দিলো যবিপ্রবির …
  • ২১ মার্চ ২০২৬
হবিগঞ্জে ঈদের দিনে কাবাডি ম্যাচ ঘিরে আ.লীগ-বিএনপি মিলন মেলা
  • ২১ মার্চ ২০২৬
যুক্তরাষ্ট্রের আগ্রাসন বন্ধে ব্রিকসের ‘জোরালো ভূমিকা’ চায় ত…
  • ২১ মার্চ ২০২৬
মাদকে সম্পৃক্ত থাকলে কাউকে ছাড় দেওয়া হবে না: প্রতিমন্ত্রী ট…
  • ২১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence