পদ্মা সেতুর নাম ‘শেখ হাসিনা সেতু’ করার নির্দেশনা চেয়ে রিট

২০ জানুয়ারি ২০২১, ০৬:৩৬ PM
হাইকোর্ট

হাইকোর্ট © ফাইল ফটো

পদ্মা সেতুর নাম ‘শেখ হাসিনা সেতু’ করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো.কামরুজ্জামান। বুধবার (২০ জানুয়ারি) তিনি এ রিট করেন।

রিট আবেদনে মন্ত্রী পরিষদ সচিব, সড়ক পরিবহন ও সেতু সচিব, প্রধান প্রকৌশলী এবং প্রকল্প পরিচালককে বিবাদী করা হয়েছে।

এ প্রসঙ্গে আইনজীবী কামরুজ্জামান গণমাধ্যমকে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিদ্ধান্তে আমাদের নিজস্ব টাকায় পদ্মা সেতু নির্মাণ করা হচ্ছে। এর পুরো কৃতিত্বই তাঁর প্রাপ্প। তাই পদ্মা সেতুর নাম তার নামে নামকরণ চেয়ে আবেদন করেছি।

আদালত সূত্রে জানা গেছে, বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চ এ আবেদনের ওপর আগামী সপ্তাহে শুনানি হতে পারে।

গুচ্ছের ‘এ’ ইউনিটে প্রথম তৌকির সিদ্দিকী ইশতি
  • ১৫ এপ্রিল ২০২৬
বিশ্বজুড়ে অর্থনৈতিক মন্দার সতর্কতা আইএমএফের
  • ১৫ এপ্রিল ২০২৬
রাজধানীতে ঢাবির বাস দুর্ঘটনা, আহত ৮
  • ১৫ এপ্রিল ২০২৬
গুচ্ছের ‘এ’ ইউনিটের ফল প্রকাশ, পাশের হার ৩০%
  • ১৫ এপ্রিল ২০২৬
নতুন তালিকায় ৩৬ দেশে ভিসা ছাড়াই যেতে পারবেন বাংলাদেশিরা
  • ১৫ এপ্রিল ২০২৬
পহেলা বৈশাখে গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ে ‘লুঙ্গি মিছিল’
  • ১৫ এপ্রিল ২০২৬