৮ দিন ধরে নিখোঁজ বিশ্ববিদ্যালয় ছাত্র রাফি

২০ জানুয়ারি ২০২১, ০৮:২২ AM
সাদমান সাকিফ

সাদমান সাকিফ © সংগৃহীত

গত ৮ দিন থেকে রাজধানীর বসুন্ধরা এলাকা থেকে নিখোঁজ আছেন মালয়েশিয়ায় অধ্যায়নরত সাদমান সাকিফ ওরফে রাফি (২৩) নামে এক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তিনি মালয়েশিয়ার এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটিতে (এপিইউ) পড়াশোনা করছেন। এ ঘটনায় ভাটারা থানায় জিডি করেছেন সাদমানের মা।

জিডিতে বলা হয়, ১৩ জানুয়ারি সকালে সাদমান কাউকে কিছু না বলে বাসা থেকে বেরিয়ে যান। এরপর আর বাসায় ফিরে আসেননি। অনেক খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান মেলেনি। তার ব্যবহৃত মুঠোফোন নম্বরটিও বন্ধ।

সাদমানের জন্ম ও বেড়ে ওঠা সৌদি আরবে। তিন বছর আগে মালয়েশিয়ার এপিইউতে ভর্তি হন তিনি। ঢাকায় তার কোনো বন্ধুবান্ধব নেই। ঢাকার রাস্তাঘাটও ভালোভাবে চেনেন না। তবে মাঝেমধ্যে সাদমান খুব বেশি চিন্তিত থাকত। গত বছরের নভেম্বরে তার চিকিৎসা করানো হয়েছে।

সাদমানের মা মনোয়ারা হোসেনের বলেন, ২০১৯ সালের সেপ্টেম্বরে মালয়েশিয়া থেকে তার ছেলে ঢাকায় ফিরে আসেন। এরপর করোনা পরিস্থিতিতে দেশে আটকা পড়েন।

ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তারুজ্জামান বলেন, সাদমান মালয়েশিয়ায় ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন। এ জন্য তাঁর বাবাকে টাকা জোগাড় করতে বলেন। এর আগের দিনই তিনি বেরিয়ে যান। সিসিটিভির ফুটেজে ল্যাপটপ ব্যাগ নিয়ে সাদমানকে বের হতে দেখা যায়। তাঁকে খুঁজে বের করার চেষ্টা চলছে।

প্রধানমন্ত্রীর নির্বাচনী এলাকায় ৫ মন্দিরে সাড়ে ৬ কোটি টাকা …
  • ০৭ এপ্রিল ২০২৬
সরকারি প্রাথমিকে মিড ডে মিলে শিক্ষার্থীরা পেল ‘পঁচা’ বনরুটি
  • ০৭ এপ্রিল ২০২৬
চট্টগ্রামে এনসিপি নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদ
  • ০৭ এপ্রিল ২০২৬
যশোর শিক্ষাবোর্ডে এসএসসি পরীক্ষা পরিচালনার নীতিমালা প্রণয়ন
  • ০৬ এপ্রিল ২০২৬
পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ
  • ০৬ এপ্রিল ২০২৬
লাল-সবুজের জার্সি গায়ে ক্যারিয়ার শেষ করতে পারব, আশা সাকিব আ…
  • ০৬ এপ্রিল ২০২৬
close