নির্বাচিত হয়েই খুন হলেন বিএনপি সমর্থিত কাউন্সিলর

১৬ জানুয়ারি ২০২১, ১১:২৭ PM
নিহত কাউন্সিলর

নিহত কাউন্সিলর © সংগৃহীত

নির্বাচনে জয় লাভের পর পরই প্রতীপক্ষ কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের হামলায় নব নির্বাচিত বিএনপি সমর্থিত কাউন্সিলরকে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল নিক্ষেপ করেছে পুলিশ।

শনিবার (১৬ জানুয়ারি) রাত ৮টায় এ ঘটনা ঘটে। নিহত কাউন্সিলরের নাম তরিকুল ইসলাম (৩৫)। তিনি ৬নম্বর ওয়ার্ডের নতুন ভাঙ্গবাড়ি মহল্লার মৃত আব্দুল কুদ্দুসের ছেলে। পৌরসভার ৬নম্বর ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর পদে ডালিম প্রতীকে তিনি ৮৫ ভোটে জয়লাভ করেন তিনি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দিন ফারুকী বলেন, শনিবার অনুষ্ঠিত নির্বাচনে ওই ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী (ডালিম প্রতীক) বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। এ সংবাদে তার সমর্থকরা সন্ধ্যা রাতে ওই মহল্লায় একটি মিছিল বের করে।

এ সময় পরাজিত কাউন্সিলর প্রার্থীর সমর্থকরা ওই মিছিলে হামলা চালায়। এতে উভয় গ্রুপের মধ্যে সংঘর্ষ বেধে যায় এবং তরিকুলকে উপর্যপুরি ছুরিকাঘাত করা হয়। আশঙ্কাজনক অবস্থায় তাকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আবারো রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকায় সেখানে অতিরিক্ত দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

স্নাতকে ইংরেজি কোর্স অন্তর্ভুক্তি নিয়ে ধোঁয়াশায় শিক্ষার্থীর…
  • ২২ এপ্রিল ২০২৬
মাত্র ২০ মিনিট প্রকৃতিতে থাকলেই যেভাবে বাড়ে আপনার স্বাস্থ্য…
  • ২২ এপ্রিল ২০২৬
নিজ ক্যাম্পাসে ছুরিকাঘাতে আহত মাভাবিপ্রবি শিক্ষার্থী, আটক ১
  • ২২ এপ্রিল ২০২৬
বহিরাগতদের নিয়ে রাবি ছাত্রকে ছুরিকাঘাত, অভিযোগ অস্বীকার ছাত…
  • ২২ এপ্রিল ২০২৬
শিবির নেতার গোড়ালি কেটে দেওয়ার ঘটনায় উত্তপ্ত সংসদ, যা বললেন…
  • ২২ এপ্রিল ২০২৬
ক্রুশ ভাঙচুরে ঘটনায় নিজেদের দুই সেনাকে জেলে পাঠাল আইডিএফ
  • ২২ এপ্রিল ২০২৬