মীরাক্কেলের মূল পর্বে জবি শিক্ষার্থী রাশেদ

১৫ জানুয়ারি ২০২১, ০৯:২৫ PM
মীরাক্কেল শো তে রাশেদ

মীরাক্কেল শো তে রাশেদ © সংগৃহীত

বাংলাদেশ ও কোলকাতার জনপ্রিয় রিয়েলিটি শো আক্কেল চ্যালেঞ্জার্স মীরাক্কেলের ১০ম আসরের মূল পর্বে জায়গা করে নিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক শিক্ষার্থী। তার নাম আফনান আহমেদ রাশেদ। রাশেদ জবি নাট্যকলা বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী।

রাশেদের বাড়ি নারায়নগঞ্জের ফতুল্লায়। ছোটবেলা থেকেই রাশেদের কমেডি নিয়ে নেশা জন্মে যায়। এর আগে দেশ-বিদেশের বেশ কয়েকটা কমেডি শো-এ অংশ নিয়ে সাড়া জাগিয়েছেন রাশেদ।

মীরাক্কেল-১০ এর এবারের আসরে হট ফেবারিট রাশেদ সকলের প্রশংসায় পঞ্চমুখ। রাশেদের এই সাফল্যে উচ্ছ্বসিত বিভাগীয় শিক্ষক-শিক্ষার্থীসহ বিশ্ববিদ্যালয়ের সবাই।

প্রসঙ্গত, ২০১৯ সালের ২৭ সেপ্টেম্বর ঢাকায় মীরাক্কেল টিমের অডিশনের মাধ্যমে বাছাই করা হয় বাংলাদেশি প্রতিযোগীদের। মীরাক্কেল শোর পরিচালক শুভঙ্করের সামনে অডিশনে দিয়ে অনেক প্রতিযোগীদের মধ্যে মীরাক্কেলের মূল পর্বে জায়গা করে নেয় রাশেদ।

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনাকে স্বাগত জানাল হামাস
  • ১১ এপ্রিল ২০২৬
৩ দাবি: ৭২ ঘণ্টা পর অনশন ভাঙলেন শিক্ষার্থীরা
  • ১১ এপ্রিল ২০২৬
ঢাকা বোট ক্লাবে চাকরি, নিয়োগ দেবে সিনিয়র এক্সিকিউটিভ
  • ১১ এপ্রিল ২০২৬
ইরানে অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাঠাচ্ছে চীন
  • ১১ এপ্রিল ২০২৬
সুন্দরবনে বন বিভাগের অভিযানে হরিণ শিকারের ফাঁদ জব্দ
  • ১১ এপ্রিল ২০২৬
কারিগরি শিক্ষা জাতীয় উন্নয়নের মূল চালিকাশক্তি: শিক্ষামন্ত্রী
  • ১১ এপ্রিল ২০২৬
close