নির্বাচন কমিশন সম্পূর্ণ স্বাধীন ও নিরপেক্ষ: ইসি

১৩ জানুয়ারি ২০২১, ০৯:০৮ PM
কে এম নূরুল হুদা

কে এম নূরুল হুদা © ফাইল ফটো

প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা বলেছেন, বর্তমান নির্বাচন কমিশন সম্পূর্ণ স্বাধীন ও নিরপেক্ষ। এই জন্য দেশে পৌরসভা নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হচ্ছে।

বুধবার (১৩ জানুয়ারি) দ্বিতীয় দফায় ভোট গ্রহণ উপলক্ষে দুপুরে সাভার উপজেলা পরিষদের হলরুমে আইন শৃঙ্খলা সংক্রান্ত সমন্বয় সভায় যোগ দিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, শুধু বাংলাদেশ নয় বিশ্বের প্রায় সব দেশেই সাধারণ নির্বাচনে যে দল হেরে যায় তারা কারচুপির অভিযোগ তোলে। কিন্তু বর্তমানে বাংলাদেশে কোনো নির্বাচনে অনিয়ম হচ্ছে না। প্রথম ধাপে অনুষ্ঠিত পৌর নির্বাচনে তারা আমলে নেবার মতো কোনো অভিযোগ পাননি। প্রথম ধাপের ন্যায় দ্বিতীয় ধাপেও অনুষ্ঠিত হতে যাওয়া সাভারসহ সারা দেশের পৌরসভায় সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি আরো বলেন, ‘নির্বাচনের সংস্কৃতির পরিবর্তনে আমরা ব্যাপকভাবে স্বপ্ন দেখি, স্বপ্ন বাস্তবায়নের মাধ্যম এই ইভিএমকে ব্যবহার করি। তবে যদি সেই ইভিএমই তুলে নিয়ে যায়, তাহলে কিভাবে হবে। ইভিএম পদ্ধতিতে যিনি ভোটার তিনিই কেবল ভোট দিতে পারবেন। বহিরাগত কেউ ভোট দেওয়ার সুযোগ নেই।

আইন শৃঙ্খলা সংক্রান্ত এ সমন্বয় সভায় এ সময় নির্বাচন কমিশন সচিব মো. আলমগীর, ঢাকা বিভাগীয় কমিশনার খলিলুর রহমানসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

যেসব লক্ষণ দেখলে বুঝবেন হিট স্ট্রোকে আক্রান্ত
  • ২২ এপ্রিল ২০২৬
স্নাতকে ইংরেজি কোর্স অন্তর্ভুক্তি নিয়ে ধোঁয়াশায় শিক্ষার্থীর…
  • ২২ এপ্রিল ২০২৬
মাত্র ২০ মিনিট প্রকৃতিতে থাকলেই যেভাবে বাড়ে আপনার স্বাস্থ্য…
  • ২২ এপ্রিল ২০২৬
নিজ ক্যাম্পাসে ছুরিকাঘাতে আহত মাভাবিপ্রবি শিক্ষার্থী, আটক ১
  • ২২ এপ্রিল ২০২৬
বহিরাগতদের নিয়ে রাবি ছাত্রকে ছুরিকাঘাত, অভিযোগ অস্বীকার ছাত…
  • ২২ এপ্রিল ২০২৬
শিবির নেতার গোড়ালি কেটে দেওয়ার ঘটনায় উত্তপ্ত সংসদ, যা বললেন…
  • ২২ এপ্রিল ২০২৬