কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী শিবিরে গোলাগুলি

১০ জানুয়ারি ২০২১, ১২:২৬ PM

© ফাইল ফটো

কক্সবাজারের টেকনাফের একটি রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলির ঘটনায় একজন নিহত হয়েছেন। আজ রবিবার ভোররাত ৩টার দিকে টেকনাফ হোয়াইক্যংয়ে চাকমারকুল ২১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এই সহিংসতার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, নিহত ব্যক্তি ক্যাম্পের একজন বাসিন্দা। তার নাম নূর হাকিম, বয়স ২৭। তবে নিহতের শরীরের কোথাও গুলির কোন চিহ্ন পাওয়া যায়নি। গোলাগুলির শব্দে আতঙ্কিত হয়ে দৌড়াদৌড়ির সময় তিনি পড়ে গিয়ে মারা যেতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

পুলিশের বরাতে বিবিসি বাংলার এক প্রতিবেদনে বলা হয়েছে, মৃত্যুর সঠিক কারণ জানতে মৃত লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আর ১০-১২ জনের মতো। তারা সবাই ছুটোছুটি করতে গিয়েই কমবেশি আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। আহতদের বেসরকারি সংস্থা সেভ দ্যা চিলড্রেনের অধীনে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, ক্যাম্পের ভেতরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে এই গোলাগুলির ঘটনা ঘটতে পারে। তবে এর পেছনে কারা জড়িত সেটা খতিয়ে দেখতে তদন্ত চলছে বলে জানায় পুলিশ।

এপিবিএন ১৬ নম্বর ব্যাটেলিয়নের পক্ষ থেকে বলা হয়, রাত তিনটার দিকে ক্যাম্পের নিরাপত্তায় যে পুলিশ সদস্যরা পাহারায় ছিলেন, তারা গোলাগুলির শব্দ শুনতে পান। মানুষের শোরগোলের শব্দও পাওয়া যাচ্ছিল। পরে ভোরের দিকে ক্যাম্পের ভেতর থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়।

এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে হত্যা মামলা দায়েরের কথা রয়েছে। সেখানে কাউকে অভিযুক্ত করা হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে পুলিশ জানিয়েছে।

যে বাড়িতে আত্মগোপনে ছিলেন শিরীন শারমিন, গ্রেপ্তার হলেন যে ম…
  • ০৭ এপ্রিল ২০২৬
এক বছরে ৪ বার নিয়োগ কার্যক্রম চালাতে চায় এনটিআরসিএ
  • ০৭ এপ্রিল ২০২৬
জামায়াতে ইসলামীর সেই নারী কর্মীর মুক্তির দাবিতে প্রধানমন্ত্…
  • ০৭ এপ্রিল ২০২৬
ড্যাফোডিল কর্মচারীর ৭ বছরের মেয়েকে ধর্ষণের অভিযোগ বাড়িওয়ালা…
  • ০৭ এপ্রিল ২০২৬
নয়া জ্বালানি ব্যবস্থা গড়তে চান চীনা প্রেসিডেন্ট শি জিনপিং
  • ০৭ এপ্রিল ২০২৬
ট্রাম্পের যুদ্ধাপরাধ নিয়ে সতর্ক হতে বললেন মার্কিন সিনেটর
  • ০৭ এপ্রিল ২০২৬
close