দূতাবাসগুলোকে সতর্ক করলেন জয়

০৯ জানুয়ারি ২০২১, ০৪:৩৮ PM
সজীব ওয়াজেদ জয়

সজীব ওয়াজেদ জয় © ফাইল ফটো

ঢাকায় নিযুক্ত মার্কিন দূতাবাসসহ অন্যান্য পশ্চিমা দেশের দূতাবাসগুলোকে সতর্ক করে প্রধানমন্ত্রীর প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, আমরা আপনাদের কাছে থেকে বাংলাদেশের বাকস্বাধীনতা নিয়ে কুটিল বিবৃতি আর চাই না।

শনিবার (৯ জানুয়ারি) নিজের ভেরিফাইড ফেসবুক পেজে ইংরেজিতে লেখা এক পোস্টে এ কথা জানান তিনি।

ফেসবুকের ওই পোস্টে জয় বলেন, আমরা সব সময় বাকস্বাধীনতায় বিশ্বাস করি। তবে বাকস্বাধীনতা মানে গুজব ছড়িয়ে আরেকজনের ক্ষতি করা নয়। অন্যের ক্ষতি করার অধিকার কারও নেই। আমি চাই ঢাকায় নিয়োজিত মার্কিন দূতাবাসসহ অন্যান্য পশ্চিমা দেশের দূতাবাসগুলো যেন আমার এই বক্তব্য নোট করে রাখে। আমরা আপনাদের কাছে থেকে বাংলাদেশের বাকস্বাধীনতা নিয়ে কুটিল বিবৃতি আর চাই না।

তিনি আরও বলেন, যারা বাংলাদেশের ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট নিয়ে অভিযোগ করেন, তারা জেনে থাকবেন যুক্তরাষ্ট্রের সরকার বেসরকারি কোম্পানিকে এসব নিয়ন্ত্রণের দায়িত্ব দেয়। আমরা বিশ্বাস করি, বাংলাদেশে এমনটি হওয়া উচিত নয়। এটি আদালতের সিদ্ধান্তে হওয়া উচিত।

৯ম পে-স্কেল দ্রুত বাস্তবায়নের দাবিতে চট্টগ্রামে বিভাগীয় সমা…
  • ১৮ এপ্রিল ২০২৬
রোবটের ম্যারাথন আয়োজন করছে চীন, পাড়ি দিতে হবে ২১ কিমি উঁচু …
  • ১৮ এপ্রিল ২০২৬
জাতীয় চাঁদ দেখা কমিটির সভা সন্ধ্যায়
  • ১৮ এপ্রিল ২০২৬
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে লোডশেডিং: জেনারেটর থাকলেও বন্ধ …
  • ১৮ এপ্রিল ২০২৬
সরকারের দুই মাস পূর্তিতে সংবাদ সম্মেলন আজ
  • ১৮ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠান প্রধান নিয়োগ পরীক্ষা শুরু
  • ১৮ এপ্রিল ২০২৬