কাউসার বিন হাসান © টিডিসি ফটো
ঢাকার সাভারে সড়ক দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৭ জানুয়ারি) বিকেলে এই ঘটনা ঘটে।
নিহত শিক্ষার্থীর নাম কাউসার বিন হাসান। তিনি সাভার বেপজা পাবলিক স্কুল ও কলেজ থেকে এবার এইচএসসি ফলপ্রত্যাশী ছিলেন। কাউসারের বাসা সাভারের ভাদাইল এলাকায়।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সাভারের গেন্ডা বাসস্টান্ড এলাকায় হানিফ পরিবহনের দ্রুতগামী একটি বাস কাউসারকে ধাক্কা দিলে তিনি ছিটকে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সাভার থানার অফিসার ইনচার্জ মোস্তফা কামাল বলেন, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ঘাতক বাসটি আটকের চেষ্টা করা হচ্ছে।