অক্সফোর্ডের করোনা টিকা ব্যবহারের অনুমতি দিল ঔষধ প্রশাসন

০৫ জানুয়ারি ২০২১, ০৮:৪০ AM
করোনা ভ্যাকসিন

করোনা ভ্যাকসিন © ফাইল ছবি

ভারতে উৎপাদিত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনা ভ্যাকসিন আমদানির অনুমতি দিয়েছে দেশের ঔষধ প্রশাসন অধিদপ্তর। সোমবার ভ্যাকসিন আমদানিতে বেক্সিমকো ফার্মাকে এনওসি দেয়া হয়।

ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল ডা. মাহবুবুর রহমান কালের কণ্ঠকে বলেন, ভারতের সেরামের তৈরি করা অক্সফোর্ড-অ্যাস্ট্রোজেনকার টিকা বাংলাদেশে আমদানির জন্য বেক্সিমকো ফার্মা আমাদের কাছে আবেদন জানিয়েছে। আমরা সেই আবেদন নিয়ে আজ বিকেলে নিজস্ব কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছি। বৈঠকে বিষয়টি জরুরি বিবেচনায় নিয়ে আমদানিকারক প্রতিষ্ঠানকে অনাপত্তিপত্র ইস্যুর সিদ্ধান্ত নিয়েছি। ফলে এখন আর ভারত থেকে অক্সফোর্ডের টিকা বাংলাদেশে আনার ক্ষেত্রে কোনো বাধা রইল না।

তিনি আরো বলেন, এই টিকা ব্যবহারের বিষয়ে নির্ধারিত কমিটি পরবর্তীতে সিদ্ধান্ত দেবে।

হজে বিমানভাড়া কমপক্ষে ২০ হাজার টাকা কমবে: বিমান প্রতিমন্ত্রী
  • ১৩ এপ্রিল ২০২৬
ফুল-ফান্ডেড স্কলারশিপে পড়ুন সিংহুয়া বিশ্ববিদ্যালয়ে, অধ্যয়ন…
  • ১৩ এপ্রিল ২০২৬
নববর্ষে ঢাবির হলে ছাত্রদল নেতার ‘মুরালি-বাতাসা’ বিতরণ
  • ১৩ এপ্রিল ২০২৬
দক্ষিণ আইচা কলেজে নতুন গভর্নিং বডি গঠন
  • ১৩ এপ্রিল ২০২৬
এদিক-ওদিক তাকালে ও কথা বললে ১ বছর বহিষ্কার, ২০ অপরাধের কোন…
  • ১৩ এপ্রিল ২০২৬
চাঁদপুরে ৫ কেজি গাঁজাসহ ২ পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড
  • ১৩ এপ্রিল ২০২৬