মিলাদ দিয়ে আ.লীগ নেতার অবৈধ বালু উত্তোলন উদ্বোধন!

০২ জানুয়ারি ২০২১, ১১:১৭ PM
ড্রেজার মেশিনের উপর আয়োজিত মিলাদ মাহফিল

ড্রেজার মেশিনের উপর আয়োজিত মিলাদ মাহফিল © সংগৃহীত

মিলাদ দিয়ে যমুনা নদীর অবৈধ বালু উত্তোলন উদ্বোধন করেছেন স্থানীয় এক আওয়ামী লীগ নেতা। শনিবার (২ জানুয়ারি) বিকেলে পাবনার বেড়া উপজেলার রূপপুর ইউনিয়নে যমুনা নদীর পাড়ে ড্রেজার মেশিনোর উপর এই মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

ওই আওমী লীগ নেতার নাম রেজাউল করিম বকুল। তিনি উপজেলার রূপপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রূপপুর ইউনিয়নের খানপুরা গ্রামের বাসিন্দা রেজাউল করিম বকুল সম্প্রতি প্রায় অর্ধকোটি টাকা দিয়ে ‘বলগেট’ ড্রেজার মেশিন কেনেন। শনিবার বিকেলে মিলাদের মাধ্যমে ওই মেশিন দিয়ে বালু উত্তোলন শুরু করা হয়।

এ ব্যাপারে রুপপুর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল হাশেম উজ্জ্বল গণমাধ্যমকে বলেন, রেজাউল করিম বকুলের বর্তমানে ইউনিয়ন আওয়ামী লীগে কোন পদ পদবী নেই। তবে সে নিজেকে আওয়ামী লীগ নেতা হিসেবে পরিচয় দেন। দলের নাম ব্যবহার করে নানা অবৈধ কাজের জন্য অনেক সময় আমারও বিব্রত হই।

এ বিষয়ে জানতে রেজাউল করিম বকুলের মুঠোফোনে একাধিকবার কল দিলেও তিনি ফোন রিসিভ করেননি।

১-১৪তম, ১৭ ও ১৮তমদের নিয়ে সর্বশেষ যা জানাল মন্ত্রণালয়
  • ২১ এপ্রিল ২০২৬
ফিফা র‌্যাঙ্কিং অপরিবর্তিত বাংলাদেশের
  • ২১ এপ্রিল ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়োগ দেবে শিক্ষক, আবেদন শেষ ১০ মে
  • ২১ এপ্রিল ২০২৬
এক প্রজ্ঞাপনে প্রতিষ্ঠানের দুই নাম— লেখা হল ‘বঙ্গবন্ধু শেখ …
  • ২১ এপ্রিল ২০২৬
কুপিয়ে শিবির নেতার পায়ের গোড়ালি প্রায় বিচ্ছিন্ন করার অভিযোগ…
  • ২১ এপ্রিল ২০২৬
আইসিসি র‍্যাঙ্কিংয়ে উন্নতি টাইগ্রেসদের
  • ২১ এপ্রিল ২০২৬