চট্টগ্রাম সিটি কলেজ

কুপিয়ে শিবির নেতার পায়ের গোড়ালি প্রায় বিচ্ছিন্ন করার অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে

২১ এপ্রিল ২০২৬, ০৬:১৪ PM , আপডেট: ২১ এপ্রিল ২০২৬, ০৬:২৬ PM
আহত শিবির নেতা

আহত শিবির নেতা © সংগৃহীত

চট্টগ্রাম সিটি কলেজে কুপিয়ে ছাত্রশিবিরের এক নেতার পায়ের গোড়ালি প্রায় বিচ্ছিন্ন করার অভিযোগ উঠেছে ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে। আজ মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেল ৪টার পর কলেজের সামনে এ সংঘর্ষ হয়। এসময় ছাত্রদলের নেতাকর্মীরা এ ঘটনা ঘটান বলে জানা গেছে।

আহতের নাম আশরাফুল ইসলাম। তিনি স্থানীয় একটি ওয়ার্ডের ছাত্রশিবিরের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

ছাত্রশিবিরের কেন্দ্রীয় অফিস সম্পাদক আজিজুর রহমান আজাদ দ্য ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, চট্টগ্রাম সিটি কলেজে কুপিয়ে শিবিরের একজনের পায়ের গোড়ালি বিচ্ছিন্ন করার ঘটনা ঘটেছে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে হামলার প্রতিবাদে বিকেলে শিবির বিক্ষোভ মিছিল বের করলে উভয় পক্ষের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়। এতে ছাত্রদল ও ছাত্রশিবির—দুই পক্ষেরই কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন।

ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে অবস্থান নেন। পরবর্তীতে ঘটনার পর এই সিটি কলেজ প্রাঙ্গণে ছাত্রদল এবং স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরাও অবস্থান নেন।

জানা গেছে, ‘ছাত্র-রাজনীতি ও ছাত্রলীগ মুক্ত ক্যাম্পাস’ শীর্ষক গ্রাফিতিতে ছাত্র মুছে ‘গুপ্ত’ লিখে দেন চট্টগ্রামের সরকারি সিটি কলেজ শাখা ছাত্রদলের একদল নেতাকর্মী। এ নিয়ে ক্যাম্পাসে শাখা  ছাত্রশিবিরের নেতাকর্মীর সঙ্গে উত্তেজনা থেকে সংঘর্ষে রূপ দেয়। আজ সকাল থেকে এই উত্তেজনা শুরু হয়। দুপুর ১২টার দিকে উভয়পক্ষ মুখোমুখি হয়ে পাল্টাপাল্টি স্লোগান দিতে থাকে এবং ঘণ্টাখানেক তাদের মধ্যে ধাওয়া ও পাল্টা ধাওয়া চলতে থাকে। খবর পেয়ে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ পৌঁছে। পরবর্তীতে পুলিশ ও কলেজ শিক্ষকদের হস্তক্ষেপে কলেজ ক্যাম্পাস এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

‎জবি ছাত্রদলের কনসার্টে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৩
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
নৌকা প্রতীক স্থগিত ও না ভোট যুক্ত করে নির্বাচনী বিধিমালা সং…
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
দেশের ১১ জেলায় রাতের মধ্যেই ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার পূর্বা…
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
আগামী মাসেই রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ গ্রিডে সরবরাহ…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
মিরসরাইয়ে রাতের আঁধারে ট্রান্সফরমার চুরি, অন্ধকারে ৭০ পরিবার
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
বিশ্ববিদ্যালয়ের বাজেট থেকে এক টাকাও নেননি মুসাদ্দিক, ১২ মাস…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬