বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারি নিহত

২৯ ডিসেম্বর ২০২০, ০৮:১৮ PM
আত্মরক্ষার্থে বিজিবির পাল্টা গুলিতে চোরাকারবারি নিহত হয়

আত্মরক্ষার্থে বিজিবির পাল্টা গুলিতে চোরাকারবারি নিহত হয় © টিডিসি ফটো

বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি) সদস্যদের ওপর হামলা চালিয়েছে ভারতের চোরাকারবারি চক্রের সদস্যরা। এ সময় আত্মরক্ষার্থে বিজিবি পাল্টা গুলি চালালে এক চোরাকারবারি নিহত হয়।

সোমবার দিবাগত রাতে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার সূর্যপুর ডুমলিকুড়া সীমান্তের ১১২৯-৪ এস-এর নোম্যান্সল্যান্ডের কাছে বাংলাদেশের সীমানায় এ ঘটনা ঘটে।

বিজিবি ময়মনসিংহ সেক্টরের ৩৯ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল তৌহিদ মাহমুদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত ভারতীয় নাগরিকের নাম ডেবিট মোমিন (৪৬)। তিনি দেশটির গারো হিলস এলাকার বাসিন্দা বলে জানা গেছে। এ সময় ঘটনাস্থল থেকে ২টি দা, ১২টি অফিসার চয়েজ মদের বোতল, ২৬০ পিস ইয়াবা, ১টি মোবাইল ফোন ও ৬১৬০ ভারতীয় রুপি উদ্ধার করা হয়।

দুপুরে ঘটনাস্থল পরিদর্শনে এসে লে. কর্নেল তৌহিদ মাহমুদ সাংবাদিকদের বলেন, রাতে একটি চোরাকারবারি দল হালুয়াঘাট উপজেলা সীমান্তে প্রবেশের চেষ্টা করে। এ সময় বিজিবি তাদের পরিচয় চ্যালেঞ্জ করলে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় বিজিবির সদস্যরা তাদের গ্রেপ্তারের জন্য ধাওয়া করলে তারা ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। আত্মরক্ষার্থে বিজিবি সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে এক ভারতীয় চোরাকারবারি নিহত হয়। এ ঘটনায় বিজিবির এক সদস্য আহত হন।

হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাহমুদুল হাসান বলেন, আমরা বিজিবির মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যাই। নিহতের মরদেহ উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

ট্যাগ: বিজিবি
ভোলায় ৮৯০ লিটার ডিজেল জব্দ, ব্যবসায়ীকে জরিমানা ৫০ হাজার
  • ০৭ এপ্রিল ২০২৬
প্রধানমন্ত্রীর নির্বাচনী এলাকায় ৫ মন্দিরে সাড়ে ৬ কোটি টাকা …
  • ০৭ এপ্রিল ২০২৬
সরকারি প্রাথমিকে মিড ডে মিলে শিক্ষার্থীরা পেল ‘পঁচা’ বনরুটি
  • ০৭ এপ্রিল ২০২৬
চট্টগ্রামে এনসিপি নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদ
  • ০৭ এপ্রিল ২০২৬
যশোর শিক্ষাবোর্ডে এসএসসি পরীক্ষা পরিচালনার নীতিমালা প্রণয়ন
  • ০৬ এপ্রিল ২০২৬
পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ
  • ০৬ এপ্রিল ২০২৬
close