বিনা দাওয়াতে মাহফিলে অংশগ্রহণ, মামুনুলের বিরুদ্ধে মামলা

২৬ ডিসেম্বর ২০২০, ১১:০৬ PM

© ফাইল ছবি

তথ্য গোপন রেখে বিনা দাওয়াতে মাহফিলে অংশ নেয়ায় খেলাফত মজলিশের মহাসচিব মাওলানা মামুনুল হক ও তার সহযোগীদের বিরুদ্ধে মামলা হয়েছে। কুমিল্লার চান্দিনা থানায় পুলিশ বাদী হয়ে এ মামলা দায়ের করেছে বলে জানা গেছে।

শনিবার (২৬ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মিছবাহুর রহমান চৌধুরী।

মামুনুল হকের অংশগ্রহণের বিষয়টি গোপন রেখে ওই মাহফিলে তাকে আমন্ত্রণ জানানো হয়েছিল বলে দাবি করেছেন তিনি।

তিনি বলেন, গত ১৫ ডিসেম্বর কুমিল্লার চান্দিনা থানাধীন জোয়াগ পশ্চিমপাড়া এলাকায় দুই দিনব্যাপী ইসলামী মহাসম্মেলনের দ্বিতীয় দিনে আয়োজকরা আমাকে প্রধান অতিথির বক্তব্য দেয়ার জন্য দাওয়াত করেন। ওই সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য শেষে রাত ১১টায় ঢাকার উদ্দেশ্যে রওনা হই। আমি ঢাকায় পৌঁছে শুনতে পেলাম হেফাজত নেতা মাওলানা মামুনুল হক বিনা দাওয়াতে ওই মাহফিলে যোগ দেন। তার কিছু অনুসারীদের অনুরোধে রাত ১২টার পর তিনি বক্তৃতা করেন।

মিছবাহুর রহমান চৌধুরী অভিযোগ করে বলেন, পরদিন মামুনুল হকের ব্যক্তিগত আইডি এবং জামায়াত-শিবিরের ইউটিউব, ফেসবুকসহ যোগাযোগ মাধ্যমে ‘মামুনুল হকের সম্মেলনে মিছবাহুর রহমান চৌধুরী’ শিরোনামে আমার বক্তব্য প্রচার শুরু করে। কিন্তু মামুনুল হক আসবেন এ বিষয়টি আমি অবগত ছিলাম না। বিনা দাওয়াতে ওই সম্মেলনে যোগদান করার কারণে চান্দিনা থানায় মাওলানা মামুনুল হকের বিরুদ্ধে মামলাও হয়েছে।

জানা গেছে, ১৪-১৫ ডিসেম্বর চান্দিনার জোয়াগ পশ্চিমপাড়ায় কারী ইসমাইল (রহ.) ফাউন্ডেশন ও এলাকাবাসীর উদ্যোগে দুই দিনের ইসলামী সম্মেলনের আয়োজন করা হয়েছিল। এতে মাওলানা মামুনুল হকের অংশ নেয়ার কোনো কথা প্রশাসন ও এলাকাবাসীকে জানাননি আয়োজকরা।

সম্মেলনের পোস্টারেও তার নাম ছিল না। গত ১৫ ডিসেম্বর রাত ১২টার দিকে ওই মাহফিলে অংশ নেন বঙ্গবন্ধুর ভাস্কর্যের বিরোধিতা করে আলোচনায় আসা মাওলানা মামুনুল হক।

মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবীও এ মামলার আসামি। মামলায় ৬ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়াও অজ্ঞাত কয়েকজনের নাম মামলায় রয়েছে।

ট্যাগ: মামলা
বিশ্ববাজারে বেড়েছে তেলের দাম
  • ১৩ এপ্রিল ২০২৬
ইরানের সঙ্গে যুদ্ধে ইসরায়েলের ব্যয় সাড়ে ১১ বিলিয়ন ডলার
  • ১৩ এপ্রিল ২০২৬
মানবিক ডাক্তারের হাসপাতালে চাঁদাবাজি, যুবদল নেতার ৪ সহযোগী …
  • ১৩ এপ্রিল ২০২৬
চমক রেখে শ্রীলঙ্কার বিপক্ষে দল ঘোষণা বাংলাদেশের
  • ১৩ এপ্রিল ২০২৬
মোহাম্মদপুরে এলেক্স ইমনকে কুপিয়ে হত্যার সিসিটিভি ফুটেজ ভাইর…
  • ১৩ এপ্রিল ২০২৬
কিশোরীর বাল্যবিবাহের অনুষ্ঠান বন্ধ করল প্রশাসন
  • ১৩ এপ্রিল ২০২৬