প্রথম ধাপে ভ্যাকসিন পাবেন সাংবাদিকরা: প্রতিমন্ত্রী

২৬ ডিসেম্বর ২০২০, ১০:১৬ PM
ডা. এনামুর রহমান

ডা. এনামুর রহমান © ফাইল ফটো

করোনা মোকাবিলায় সম্মুখসারির যোদ্ধা হিসেবে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও পুলিশ-আইনশৃঙ্খলা বাহনীসহ অন্যদের সঙ্গে সংবাদকর্মীরাও প্রথম ধাপে ভ্যাকসিন পাবেন বলে জানিয়েছেন দুর্যোগ ও ত্রাণ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান।

শুক্রবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় সাভারের আশুলিয়া প্রেসক্লাবের সপ্তম দ্বি-বার্ষিক নির্বাচন উপলক্ষে আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, সম্মুখসারির যোদ্ধা হিসেবে করোনা ভ্যাকসিন পাওয়ার প্রথম ধাপের তালিকায় সাংবাদিকরাও রয়েছেন। দ্বিতীয় ধাপে পাবেন জনপ্রতিনিধিরা।

প্রতিমন্ত্রী এনামুর রহমান বাংলানিউজকে বলেন, আমাদের সফলতা প্রায় সব জায়গায় রয়েছে। শিক্ষার হার বেড়েছে, গড় আয়ুও বেড়েছে। স্বাস্থ্য ব্যবস্থা মানুষের দোরগোড়ায় পৌঁছে গেছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আশুলিয়া আওয়ামী লীগের আহ্বায়ক ফারুক হাসান তুহিন, যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ সাইফুল ইসলাম ও প্রেসক্লাবের সাংবাদিকরা।

এইচএসসি পাসেই কাস্টমার কেয়ার এক্সিকিউটিভ ও টেলিসেলস এক্সিকি…
  • ১৩ এপ্রিল ২০২৬
স্বর্ণজয়ী থেকে নিষেধাজ্ঞা! মাবিয়ার চোখে এখন ভবিষ্যতের অজানা…
  • ১৩ এপ্রিল ২০২৬
বৈসু উৎসবের বর্ণিল সূচনা, ফুল আর প্রার্থনায় নদী তীরে প্রাণ…
  • ১৩ এপ্রিল ২০২৬
ইসলামী ব্যাংকের ত্রৈমাসিক ব্যবসায় পর্যালোচনা সভা অনুষ্ঠিত
  • ১৩ এপ্রিল ২০২৬
চৈত্র সংক্রান্তি ও নববর্ষ ঘিরে আইএসইউতে উৎসবের আমেজ
  • ১৩ এপ্রিল ২০২৬
ইরানের সব বন্দর অবরোধ মার্কিন সামরিক বাহিনীর
  • ১৩ এপ্রিল ২০২৬