বিটিভির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী কাল

২৪ ডিসেম্বর ২০২০, ০৬:৫৮ PM

© ফাইল ফটো

আগামীকাল শুক্রবার (২৫ ডিসেম্বর) বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী। বিশ্বের বুকে প্রথম বাংলা ভাষার টেলিভিশন হিসাবে ১৯৬৪ সালের ২৫ ডিসেম্বর প্রতিষ্ঠানটি যাত্রা শুরু করে। তৎকালীন ঢাকা শহরের ডিআইটি ভবনের নিচতলায় এনইসি কর্পোরেশন জাপানের সহায়তায় বিটিভি আত্মপ্রকাশ করেছিল।

১৯৬৭ সালে টেলিভিশন কর্পোরেশন ও স্বাধীনতা-উত্তর ১৯৭২ সালে রাষ্ট্রপতির আদেশে বাংলাদেশ টেলিভিশন একটি সরকারি গণমাধ্যমে রূপান্তরিত হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে আধুনিক প্রযুক্তি সংযুক্ত করে ১৯৭৫ সালের ৯ ফেব্রুয়ারি ডিআইটির ক্ষুদ্র পরিসর থেকে রামপুরার বৃহত্তর পরিমণ্ডলে টেলিভিশন কেন্দ্র স্থানান্তর করা হয়।

সারাদেশের নানা প্রান্তের বিটিভির ১৪টি উপকেন্দ্রের মাধ্যমে ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান রিলে করা হয়ে থাকে। ১৯৯৬ সালের ১৯ ডিসেম্বর চট্টগ্রামে বাংলাদেশ টেলিভিশনের একটি নতুন পূর্ণাঙ্গ কেন্দ্র স্থাপিত হয়। পর্যায়ক্রমে বিভাগীয় শহরগুলোয় বিটিভির পূর্ণাঙ্গ কেন্দ্র চালু করার কাজ প্রক্রিয়াধীন।

২১ এপ্রিল ২০০৪ থেকে পৃথক চ্যানেলে বিটিভি ওয়ার্ল্ড দেশের সীমানা পেরিয়ে বিশ্বের কাছে উন্মুক্ত হয়। ৫ নভেম্বর ২০১২ থেকে বিটিভির অনুষ্ঠানমালা দর্শকদের জন্য স্যাটেলাইটে ২৪ ঘণ্টা অনুষ্ঠান সম্প্রচার করা হচ্ছে।

প্রতিযোগিতার এ যুগে অসংখ্য স্যাটেলাইট চ্যানেলের ভিড়ে বিটিভি এখনও স্বতন্ত্র। অনুষ্ঠান পরিকল্পনা, নির্মাণ ও সম্প্রচারের প্রতি ক্ষেত্রেই বিটিভি দেশের ইতিহাস, ঐতিহ্য, স্বাস্থ্য, শিক্ষা, সংস্কৃতি, ভাষা ও মুক্তিযুদ্ধ ইত্যাদি বিষয়কে উপজীব্য করে অনুষ্ঠান প্রচারের পাশাপাশি নির্মল আনন্দদায়ক বিনোদনমূলক অনুষ্ঠান এবং বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করে আসছে।

ওরশ থেকে ফেরার পথে কাভার্ড ভ্যানের পেছনে বাসের ধাক্কা, আহত …
  • ০৬ এপ্রিল ২০২৬
ঝুঁকিপূর্ণভাবে জ্বালানি তেল মজুদ, ব্যবসায়ীকে জরিমানা
  • ০৬ এপ্রিল ২০২৬
চট্টগ্রামে জুলাই যোদ্ধার ওপর হামলার অভিযোগ
  • ০৫ এপ্রিল ২০২৬
ছাত্রদলে মেধাবী ও রানিং শিক্ষার্থীদের নেতৃত্বে চায় কবি নজর…
  • ০৫ এপ্রিল ২০২৬
এনএসইউতে এসএইচএসএস গ্র্যাজুয়েট কলোকিয়াম অনুষ্ঠিত
  • ০৫ এপ্রিল ২০২৬
সংস্কৃতি ও সৃজনশীল শিল্প নিয়ে আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করছ…
  • ০৫ এপ্রিল ২০২৬