৭৩৪ সংগঠনকে ৩ কোটি টাকার অনুদান দিয়েছে মন্ত্রণালয়

২৪ ডিসেম্বর ২০২০, ০৬:১৪ PM

© ফাইল ফটো

২০১৯-২০ অর্থ বছরে আর্ত-কর্মসংস্হান সৃষ্টি ও দারিদ্র বিমোচনে সফল কর্মকান্ডের স্বীকৃতিস্বরূপ দেশের ৭৩৪টি যুব সংগঠনের মধ্যে তিন কোটি টাকার অনুদান বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুদানের চেক বিতরণ করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল।

প্রতিমন্ত্রী বলেন, শিক্ষা, সংস্কৃতি, সমাজসেবা, জনসচেতনতামূলক কার্যক্রমসহ সব ধরনের সামাজিক উন্নয়নে দেশের যুব সংগঠন সমূহ অগ্রণী ভূমিকা পালন করে থাকে। দেশের যে কোনো দুর্যোগময় মুহূর্ত এমনকি করোনার কঠিন দুঃসময়েও যুব সংগঠন সমূহ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

অনুদানের কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, যুব সংগঠন সমূহকে আরও বেশি গতিশীল ও কার্যকর করে গড়ে তুলতে প্রতিবছরের ন্যায় আমরা এবারও মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেশের ৭৩৪টি যুব সংগঠনের মধ্যে তিন কোটি টাকার অনুদান প্রদান করছি। আমি বিশ্বাস করি, এ প্রনোদনার মাধ্যমে যুব সংগঠন সমূহ দারুণ ভাবে উৎসাহিত হবে।

যুব ও ক্রীড়া সচিব মো আখতার হোসেনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য প্রদান করেন যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক মো. আখতারুজ্জামান খান কবীর। ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার মো. মোস্তাফিজুর রহমান ও দেশের বিভিন্ন জেলার জেলা প্রশাসকবৃন্দ ভার্চুয়াল প্লাটফর্মে বক্তব্য প্রদান করেন।

হৃদরোগে নিভে গেল ঢামেক ছাত্র রোকনের জীবনপ্রদীপ
  • ১২ এপ্রিল ২০২৬
'ফিলিপনগরের হামলা প্রমাণ করে বিএনপি ইন্টেরিম ২.০ হিসেবে দেশ…
  • ১২ এপ্রিল ২০২৬
চাপের মুখে হতাশ না হতে মেডিকেল শিক্ষার্থীদের কাউন্সেলিংয়ের …
  • ১২ এপ্রিল ২০২৬
ভাল ডাক্তার তৈরিতে বেসরকারি মেডিকেল সবচেয়ে বড় ভূমিকা পালন ক…
  • ১২ এপ্রিল ২০২৬
মব-সহিংসতার মাধ্যমে মাজার ভাঙচুর ও হত্যার ঘটনায় এনসিপি'র নি…
  • ১২ এপ্রিল ২০২৬
কম্বলে মোড়ানো মাথাবিহীন এক নারীর মরদেহ উদ্ধার
  • ১১ এপ্রিল ২০২৬
close