দুই বছরের চুক্তিতে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমদ কায়কাউস

২৪ ডিসেম্বর ২০২০, ১২:১৪ PM
 আহমদ কায়কাউস

আহমদ কায়কাউস © ফাইল ফটো

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব হিসেবে আরও দুই বছর দায়িত্ব পালন করবেন ড. আহমদ কায়কাউস। বুধবার (২৪ ডিসেম্বর) অবসরোত্তর ছুটি (পিআরএল) স্থগিতের শর্তে তাকে নিয়োগ দিয়ে আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। আগামী ৩১ ডিসেম্বর আহমদ কায়কাউসের অবসরে যাওয়ার কথা ছিল। তার পিআরএল মঞ্জুর করে আদেশও জারি করেছিল জনপ্রশাসন মন্ত্রণালয়।

নতুন আদেশে বলা হয়, ১ জানুয়ারি বা যোগদানের তারিখ থেকে আহমদ কায়কাউসের চুক্তিভিত্তিক নিয়োগ কার্যকর হবে। বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব থাকার সময়  আহমদ কায়কাউস প্রধানমন্ত্রীর মুখ্য সচিব হিসেবে নিয়োগ পান গত বছরের ২৯ ডিসেম্বর।

১৯৮৪ ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা আহমেদ কায়কাউস বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব থাকার সময় ভারপ্রাপ্ত সচিবের পদমর্যাদায় বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন কাউন্সিলের চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়। ২০১৬ সালের ১৫ ডিসেম্বর বিদ্যুৎ বিভাগের ভারপ্রাপ্ত সচিব হন তিনি। আর ২০১৭ সালের ২৩ ফেব্রুয়ারি সচিব পদে পদোন্নতি পান আহমদ কায়কাউস।

গুচ্ছের ‘এ’ ইউনিটে প্রথম তৌকির সিদ্দিকী ইশতি
  • ১৫ এপ্রিল ২০২৬
বিশ্বজুড়ে অর্থনৈতিক মন্দার সতর্কতা আইএমএফের
  • ১৫ এপ্রিল ২০২৬
রাজধানীতে ঢাবির বাস দুর্ঘটনা, আহত ৮
  • ১৫ এপ্রিল ২০২৬
গুচ্ছের ‘এ’ ইউনিটের ফল প্রকাশ, পাশের হার ৩০%
  • ১৫ এপ্রিল ২০২৬
নতুন তালিকায় ৩৬ দেশে ভিসা ছাড়াই যেতে পারবেন বাংলাদেশিরা
  • ১৫ এপ্রিল ২০২৬
পহেলা বৈশাখে গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ে ‘লুঙ্গি মিছিল’
  • ১৫ এপ্রিল ২০২৬