লকডাউন নিয়ে সরকারের পরিকল্পনা জানালেন স্বাস্থ্যমন্ত্রী

২৩ ডিসেম্বর ২০২০, ০১:২৮ PM
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক © ফাইল ফটো

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, বিশ্বে করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় যুক্তরাজ্যের সাথে বিমান যোগাযোগ বন্ধের বিষয়ে আলোচনা চলছে। প্রয়োজন হলে তাদের সঙ্গে বাংলাদেশের ফ্লাইট বন্ধ করে দেয়া হবে। দেশের মধ্যে লকডাউনর পরিবেশ এখনও তৈরি হয়নি। এসময় দেশে আপাতত লকডাউন দেওয়ার কোনো পরিকল্পনা সরকারের নেই বলেও তিনি জানান।

আজ বুধবার (২৩ ডিসেম্বর) সকালে রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে ‘জিন এক্সপার্ট মেশিন ও মোবাইল ল্যাবরেটরি’ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, ‘আমাদের পর্যাপ্ত বেড রয়েছে। দরকার হলে এই সংখ্যা আরও বাড়াবো। তবে এ পর্যন্ত দেশের করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। ভালো অবস্থায় রয়েছে অর্থনীতিও।’

স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানার পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম, আর্মি কোয়ারেন্টিন ইনচার্জ এবং ইনচার্জ লেফটেন্যান্ট কর্নেল সাইফ, হজ ক্যাম্প কোয়ারেন্টাইন ইনচার্জ মেজর মোস্তফা, ডি এম আর ল্যাব প্রধান ফয়জুর রহমান প্রমুখ।

৯ম পে-স্কেল দ্রুত বাস্তবায়নের দাবিতে চট্টগ্রামে বিভাগীয় সমা…
  • ১৮ এপ্রিল ২০২৬
রোবটের ম্যারাথন আয়োজন করছে চীন, পাড়ি দিতে হবে ২১ কিমি উঁচু …
  • ১৮ এপ্রিল ২০২৬
জাতীয় চাঁদ দেখা কমিটির সভা সন্ধ্যায়
  • ১৮ এপ্রিল ২০২৬
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে লোডশেডিং: জেনারেটর থাকলেও বন্ধ …
  • ১৮ এপ্রিল ২০২৬
সরকারের দুই মাস পূর্তিতে সংবাদ সম্মেলন আজ
  • ১৮ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠান প্রধান নিয়োগ পরীক্ষা শুরু
  • ১৮ এপ্রিল ২০২৬