ট্রাকের ধাক্কায় একই পরিবারের ৩ জনসহ নিহত ৪

১৮ ডিসেম্বর ২০২০, ০৩:৩৮ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © ফাইল ফটো

পাবনার ভাঙ্গুড়ায় ট্রাকের ধাক্কায় একই পরিবারের তিনজনসহ অটোভ্যাসের ৪ নিহত হয়েছেন। শুক্রবার (১৮ ডিসেম্বর) দুপুর দেড়টচার দিকে উপজেলার ভেড়ামারা-পাথরঘটা সড়কের রাঙ্গালিয়া লিঙ্ক রোডে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ইমন (১৬), ইমরান (১৫) এবং সুম্মা (১৩) নিহত হয়। ইমন এবং ইমরান আপন দুই ভাই। আর সুম্মা তাদের চাচাত বোন। নুপুর (২৯) নামে একজনকে গুরুতর আহত অবস্থায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ভ্যান চালকের নাম পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, উপজেলার সদর ইউনিয়নের চরভাঙ্গুড়া গ্রামের একই পরিবারের চার সদস্য একটি অটোভ্যানে চড়ে পারভাঙ্গুড়া ইউনিয়নের হাটগ্রামে সুন্নতে খাৎনার অনুষ্ঠানে আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন। পথিমধ্যে পারভাঙ্গুড়া ইউনিয়নের রাঙ্গালিয়া গ্রামে বাঘাবাড়ী-টেবুনিয়া আঞ্চলিক মহাসড়কে অটোভ্যান গাড়ি পৌঁছালে ফরিদপুর থেকে পাবনাগামী দ্রুতগতির একটি ট্রাক অটোভ্যান গাড়িকে চাপা দিলে এই হতাহতের ঘটনা ঘটে।

ভাঙ্গুরা থানার ওসি আনোয়ার হোসেন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, যাত্রীবাহী একটি অটোভ্যানকে দ্রুতগতির ট্রাক ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিন যাত্রী নিহত হন। গুরুতর আহত হন ভ্যানচালক। আশঙ্কাজনক অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।

সড়ক অবরোধ, ছাত্র-শিক্ষক অনশনসহ কয়েকদিনে যেসব ঘটনা ঘটলো বরিশ…
  • ২০ এপ্রিল ২০২৬
এনসিপির সদস্য হলেন ইবির বৈছাআ'র আহবায়ক সুইট
  • ২০ এপ্রিল ২০২৬
এনসিপিতে যে পদ পেলেন জুনায়েদ-রাফে সালমানরা
  • ২০ এপ্রিল ২০২৬
শেকৃবিতে নিষিদ্ধ ছাত্রসংগঠন ছাত্রলীগের কমিটি ঘোষণা
  • ২০ এপ্রিল ২০২৬
‘সুরভি স্কুল’ পরিদর্শন করলেন মার্কিন বিশেষ দূত, শিশু কল্যাণ…
  • ২০ এপ্রিল ২০২৬
‘সংসদের কেনাকাটায় হরিলুট’ সংবাদ আমলে নিয়ে গঠন হচ্ছে তদন্ত ক…
  • ২০ এপ্রিল ২০২৬