শেখ হাসিনা থাকাকালীন কেউ বিনা চিকিৎসায় মারবে না: প্রতিমন্ত্রী

১৭ ডিসেম্বর ২০২০, ০৯:২৯ PM
চেক বিতরণ অনুষ্ঠান

চেক বিতরণ অনুষ্ঠান © টিডিসি ফটো

সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্যা কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশ উন্নয়নের মহাসড়ক ধরে এগিয়ে যাচ্ছে। শেখ হাসিনা যতদিন পর্যন্ত ক্ষমতায় থাকবেন ততদিন পর্যন্ত একজন রোগীও এদেশে বিনা চিকিৎসায় মারা যাবে না।

বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) বিকেলে নেত্রকোনা জেলা সমাজ সেবা অধিদপ্তরের উদ্যোগে শহরের মোক্তার পাড় সড়কে অবস্থিত স্থানীয় পাবলিক হলে রোগীদের আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

অনুষ্ঠানে ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত ৩৩৭ জন রোগীকে প্রয়োজনীয় চিকিৎসার জন্য এককালীন আর্থিক ১কোটি ৬৮ লক্ষ ৫০ হাজার টাকা সহায়তা প্রদান সংক্রান্ত অনুদানের চেক বিতরণ করা হয়।

জেলা প্রশাসক কাজি মো. আবদুর রহমানের সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রোগীদের মাঝে চেক বিতরণ করেন সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, পৌর মেয়র আলহাজ্ব নজরুল ইসলাম খান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. ফখরুজ্জামান জুয়েল, জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক মো. আলাল উদ্দিন, নেত্রকোনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এরশাদুল আহমেদ, জেলা প্রেসক্লাবের সম্পাদক শ্যামলেন্দু পাল, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মাজহারুল ইসলাম, রেড ক্রিসেন্টের সম্পাদক গাজী মোজাম্মেল হোসেন টুকু, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক তালুকদার প্রমূখ।

গুচ্ছের ‘এ’ ইউনিটে প্রথম তৌকির সিদ্দিকী ইশতি
  • ১৫ এপ্রিল ২০২৬
বিশ্বজুড়ে অর্থনৈতিক মন্দার সতর্কতা আইএমএফের
  • ১৫ এপ্রিল ২০২৬
রাজধানীতে ঢাবির বাস দুর্ঘটনা, আহত ৮
  • ১৫ এপ্রিল ২০২৬
গুচ্ছের ‘এ’ ইউনিটের ফল প্রকাশ, পাশের হার ৩০%
  • ১৫ এপ্রিল ২০২৬
নতুন তালিকায় ৩৬ দেশে ভিসা ছাড়াই যেতে পারবেন বাংলাদেশিরা
  • ১৫ এপ্রিল ২০২৬
পহেলা বৈশাখে গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ে ‘লুঙ্গি মিছিল’
  • ১৫ এপ্রিল ২০২৬