বিজয় দিবস উপলক্ষে দুই দিনব্যাপী ভ্রাম্যমাণ বই মেলা

১৭ ডিসেম্বর ২০২০, ০৩:০৫ PM
বইমেলাল উদ্বোধন করার মুহূর্ত

বইমেলাল উদ্বোধন করার মুহূর্ত © টিডিসি ফটো

নেত্রকোনার দুর্গাপুরে বিজয় দিবস উপলক্ষে দুই দিনব্যাপী ভ্রাম্যমাণ বই মেলার আয়োজন করেছে পথপাঠাগার। মঙ্গলবার বিকেলে উপজেলা চত্বরে ফিতা কেটে এ মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ফারজানা খানম।

এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান জান্নাতুল আরা ফেরদৌস ঝুমা তালুকদার, বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দীন আল আজাদ, এএসপি সার্কেল মাহমুদা শারমিন নেলী সহ উপজেলার বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

পথপাঠাগারের প্রতিষ্ঠাতা মো. নাজমুল হুদা সারোয়ার বলেন, পথপাঠাগারের উদ্যেশ্য হলো নতুন নতুন পাঠক তৈরি করা। সম্পূর্ণ বিনামূল্যে বই পড়ার সুযোগ সৃষ্টি করে পাঠকের হাতের নাগালে বই পৌছে দেওয়া। দেশের বিভিন্ন দূর্গম অঞ্চলে এই পর্যন্ত এগারোটি শাখার শুভ উদ্ভোদন করেছে পথপাঠাগার। পর্যায়ক্রমে সারা দেশে এর শাখা ছরিয়ে দেওয়ার আশা ব্যক্ত করেন।

উপজেলা নির্বাহী অফিসার ফারজানা খানম বলেন, এটি একটি সময়োপযোগী এবং ভাল উদ্যোগ এর মাধ্যমে মানুষের পাঠের অভ্যাস গড়ে উঠবে এবং মানসম্মত বই রাখার পরামর্শ দেন তিনি।

ট্যাগ: বইমেলা
বিদেশে কারাবন্দি বাংলাদেশিদের মুক্তি ও প্রতিটি মৃত্যুর পূর্…
  • ২৭ অক্টোবর ২০২৬
ছাত্রদল নেতা হত্যা, বিএনপির এমপির ছেলে ৩ দিনের রিমান্ডে 
  • ২৭ অক্টোবর ২০২৬
স্পোর্টস অ্যাসিস্ট্যান্ট নিয়োগ দেবে ব্র্যাক ইউনিভার্সিটি, আ…
  • ২৭ অক্টোবর ২০২৬
প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রায় ৫০০ মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যস…
  • ২৭ অক্টোবর ২০২৬
জুলাই সনদ বাস্তবায়নে বিএনপিকে কেউ ঠেকাতে পারবে না
  • ২৭ অক্টোবর ২০২৬
নির্বাচনের আগ মুহূর্তে ইরানে হামলা করতে চেয়েছিলেন নেতানিয়াহ…
  • ২৭ অক্টোবর ২০২৬