বিশ্বের কোথাও পরীক্ষায় অটোপাস দেয়া হয়নি: রিজভী

১৭ ডিসেম্বর ২০২০, ০১:১৫ PM
বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী © ফাইল ফটো

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘শিক্ষার হাব খ্যাত ব্রিটেন, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া, কানাডা, ভারত বা আমেরিকাসহ কোনো দেশেই অটোপাস দেওয়া হয়নি। সব দেশেই শিক্ষার্থীদের মেধার মূল্যায়নের জন্য পরীক্ষার বিকল্প পরীক্ষাই রাখা হয়েছে। কিন্তু বাংলাদেশ চলছে উল্টো পথে-উল্টো রথে।’ আজ বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) নয়াপল্টনে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, ‘সব কিছু চললেও করোনার অজুহাতে শুধু শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে রাখা রয়েছে। সরকার সারাক্ষণ ডিজিটাল বাংলাদেশের স্লোগান দিচ্ছে, তাহলে বাসায় কিংবা অন্য কোনো বিকল্প পদ্ধতিতে কিভাবে শিক্ষার্থীরা পড়াশোনা অব্যাহত রাখতে পারে, সে ব্যাপারে সরকার কি আদৌ কোনো পরিকল্পনা নিয়েছে? অটোপাস আর ফটোকপির পাস করে সরকার একটি প্রজন্মকে অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে।’

তিনি আরো বলেন, ‘দেশের লাখো শিক্ষার্থীর ভবিষ্যৎ নিয়ে সরকারের কোনো ভিশন নেই। তারা শিক্ষার্থী অন্ধকারের অতল গহব্বরে তলিয়ে যাচ্ছে। অথচ অফিস, আদালত, শিল্প, ব্যবসা প্রতিষ্ঠান, যানবাহন সবকিছুই খুলে দেওয়া হয়েছে। বর্তমানে করোনা সংক্রমণ বেড়েছে জ্যামিতিক হারে। প্রতিদিনই হাজার হাজার মানুষ করোনায় আক্রান্ত হয়ে বিনা চিকিৎসায় মৃত্যুর সঙ্গে লড়াই করছে।’

রিজভী বলেন, ‘করোনা নিয়ে সরকার তথ্য গোপন করে সামান্য আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা প্রকাশ করছে। অথচ প্রধানমন্ত্রীসহ অন্যান্য নেতা-মন্ত্রীরা নিরাপদে আইসোলেশনে থেকে নির্দেশ দিয়ে যাচ্ছেন। সাধারণ মানুষ বিনা চিকিৎসায় ভেন্টিলেটর, অক্সিজেন, হাসপাতালের বেডের অভাবে কাতরাচ্ছে।’

মাকে লাইফ ইন্সুরেন্স দিয়ে বলেছিল মুগ্ধ— ‘আমি কখনো মারা গেলে…
  • ২২ মার্চ ২০২৬
‘সালামি হিসেবে আট আনা পেলেই আমরা অনেক খুশি হয়ে যেতাম’
  • ২১ মার্চ ২০২৬
দাবি আদায়ে ঈদের দিনেই মাঠে নামলেন হাসনাত আব্দুল্লাহ
  • ২১ মার্চ ২০২৬
ক্যাম্পাসে অবস্থানরত শিক্ষার্থীদের ঈদ উপহার দিলো যবিপ্রবির …
  • ২১ মার্চ ২০২৬
হবিগঞ্জে ঈদের দিনে কাবাডি ম্যাচ ঘিরে আ.লীগ-বিএনপি মিলন মেলা
  • ২১ মার্চ ২০২৬
যুক্তরাষ্ট্রের আগ্রাসন বন্ধে ব্রিকসের ‘জোরালো ভূমিকা’ চায় ত…
  • ২১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence