হাতিয়ায় ট্রলার ডুবি © ফাইল ফটো
নোয়াখালীর হাতিয়ায় মেঘনা নদীতে বরযাত্রী নিয়ে ট্রলারডুবির ঘটনায় এখন পর্যন্ত নববধূ-শিশুসহ সাতজনের মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ।
মঙ্গলবার (১৫ ডিসেম্বর) উপজেলার চানন্দী ঘাট থেকে আনুমানিক ৭০-৮০ জন যাত্রী নিয়ে কেয়ারিংচর এলাকায় যাচ্ছিল ট্রলারটি। এ সময় মেঘনা নদীতে এ দুর্ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় নিখোঁজের সঠিক কোনো তথ্য এখনো পাওয়া যায়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে হাতিয়া থানার পরিদর্শক (তদন্ত) কাঞ্চন কান্তি দাস। তিনি বলেন, তাৎক্ষণিক নিহতদের নাম-ঠিকানা জানা যায়নি। দুর্ঘটনার শিকার যাত্রীরা বিভিন্ন ঘাট দিয়ে কূলে উঠছে। তবে সঠিকভাবে জানা যায়নি এ দুর্ঘটনায় এখন পর্যন্ত কতজন যাত্রী নিখোঁজ রয়েছে।