করোনার টিকা জানুয়ারিতে, প্রতিমাসে ৫০ লাখ ডোজ

১৩ ডিসেম্বর ২০২০, ০৩:১৯ PM
করোনা ভ্যাকসিন

করোনা ভ্যাকসিন © ফাইল ফটো

আগামী জানুয়ারি মাসেই দেশে অক্সফোর্ডের তৈরি করোনার টিকা পাওয়া যাবে। প্রতিমাসে ৫০ লাখ ডোজ পাবে বাংলাদেশ। রোববার (১৩ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদফতরে ভারতের সিরাম ইন্সটিটিউটের সঙ্গে ভ্যাকসিনসংক্রান্ত চুক্তি সই হওয়ার পর এসব কথা জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

মন্ত্রী বলেন, সব কিছু ঠিক থাকলে জানুয়ারিতেই দেশে ভ্যাকসিনের প্রথম চালান আসবে। এর পর প্রতি মাসে ৫০ লাখ করে ৬ মাসে তিন কোটি ডোজ টিকা দেশে আসবে।

অন্যান্য দেশ থেকেও করোনার টিকা আনার চেষ্টা চলছে বলে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, অক্সফোর্ড ছাড়াও রাশিয়া, চীন ও যুক্তরাষ্ট্রেও ভ্যাকসিনের বিষয়ে যোগাযোগ হচ্ছে। অক্সফোর্ডের করোনা টিকা তিন কোটির বেশি দিতে না পারলে অন্য দেশ থেকেও ভ্যাকসিন আনা হবে।

৯ম পে-স্কেল দ্রুত বাস্তবায়নের দাবিতে চট্টগ্রামে বিভাগীয় সমা…
  • ১৮ এপ্রিল ২০২৬
রোবটের ম্যারাথন আয়োজন করছে চীন, পাড়ি দিতে হবে ২১ কিমি উঁচু …
  • ১৮ এপ্রিল ২০২৬
জাতীয় চাঁদ দেখা কমিটির সভা সন্ধ্যায়
  • ১৮ এপ্রিল ২০২৬
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে লোডশেডিং: জেনারেটর থাকলেও বন্ধ …
  • ১৮ এপ্রিল ২০২৬
সরকারের দুই মাস পূর্তিতে সংবাদ সম্মেলন আজ
  • ১৮ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠান প্রধান নিয়োগ পরীক্ষা শুরু
  • ১৮ এপ্রিল ২০২৬