আওয়ামী লীগকে আরো স্মার্ট করতে চাই: কাদের

১০ ডিসেম্বর ২০২০, ০৮:০২ PM
ওবায়দুল কাদের

ওবায়দুল কাদের © ফাইল ফটো

বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগকে আরো পরিচ্ছন্ন, স্মার্টার দলে রূপান্তরিত করতে চাই বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) সকালে জয়পুরহাট জেলা আওয়ামী লীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কাদের তাঁর সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সম্মেলনে যুক্ত হন।

ওবায়দুল কাদের বলেন, ক্ষমতার অপব্যবহার করার জন্য দলের পদ পদবি কাউকে ইজারা দেওয়া হয়নি। আওয়ামী লীগের পদ পদবি ব্যবহার করে ব্যক্তিগত অপরাধ আর অবৈধ আয়ের উৎস সম্প্রসারণ করতে দেওয়া হবে না। চিহ্নিত অপরাধী, চাঁদাবাজিদের কোনো অবস্থাতেই দলে আনা যাবে না।

তিনি আরও বলেন, আওয়ামী লীগের উপ-কমিটিসমূহ ঘোষণা শুরু হয়েছে। ঘোষিত কমিটির বিষয়ে কেউ সংক্ষুব্ধ হলে কিংবা কারো কোনো বক্তব্য থাকলে অথবা কারো বিরুদ্ধে অভিযোগ থাকলে দলের গঠনতন্ত্র অনুযায়ী আপীলের সুযোগ রয়েছে। তাই যেকোনো কমিটির বিষয়ে কোনো অভিযোগ দলীয় সভাপতির কার্যালয়ে নির্বাচনী ট্রাইবুনালে জমা দেওয়া যাবে।

জায়পরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট শামসুল আলম দুদুর সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য আবদুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন ও এসএম কামাল হোসেন, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সোলায়মান আলী।

‎জাবিতে ২ বছরে সুপেয় পানির স্তর নেমেছে ৭.৬৪ ফুট
  • ২১ এপ্রিল ২০২৬
সৈয়দ নজরুল মেডিকেলে ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডা. মজিবুর রহমান
  • ২১ এপ্রিল ২০২৬
মনোনয়নপত্র জমা দিয়েছেন এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুম!
  • ২১ এপ্রিল ২০২৬
গত বছরের প্রশ্নপত্র বিতরণ, দেড় ঘণ্টা পরীক্ষা দিল শিক্ষার্থী…
  • ২১ এপ্রিল ২০২৬
সাধারণ শিক্ষার্থীকে ‘শিবির নেতা’ সাজিয়ে ক্যাম্পাস অস্থিতিশী…
  • ২১ এপ্রিল ২০২৬
গ্রেড বৈষম্যের শিকার কলেজের ল্যাব সহকারীরা, নির্বাক মন্ত্রণ…
  • ২১ এপ্রিল ২০২৬