ঢাকা ও মুগদা মেডিকেল কলেজে নতুন অধ্যক্ষ

১০ ডিসেম্বর ২০২০, ০৮:০১ PM
ডা. টিটো মিঞা ও ডা. আহেমদুল কবীর

ডা. টিটো মিঞা ও ডা. আহেমদুল কবীর © ফাইল ফটো

ঢাকা মেডিকেল কলেজ ও মুগদা মেডিকেল কলেজে নতুন অধ্যক্ষ নিয়োগ দেওয়া হয়েছে। ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন মুগদা মেডিকেল কলেজের বর্তমান অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. টিটো মিয়া। আর মুগদা মেডিকেল কলেজের অধ্যক্ষ করা হয়েছে ঢাকা মেডিকেলের মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. আহমেদুল কবীরকে।

বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) তাদের দুজনের নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে স্বাস্থ্য শিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগ। আগামী ১ জানুয়ারি থেকে তাদের নতুন নিয়োগ কার্যকর হবে।

অধ্যাপক ডা. আহমেদুল কবীর কোভিড-১৯ বিষয়ক ট্রিটমেন্ট প্রটোকল কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া বাংলাদেশ সোসাইটি অব মেডিসিনের সেক্রেটারি জেনারেলের দায়িত্বে আছেন তিনি। আর অধ্যাপক ডা. টিটো মিয়া মুগদা মেডিকেলে যোগ দেওয়ার আগে ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপক ছিলেন।

ঈশ্বরদীতে খায়রুল গ্রুপের উদ্যোগে ইসলামিক জিনিয়াস ও ক্বিরাত …
  • ১০ মার্চ ২০২৬
লঞ্চের কেবিনে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ছাত্রীকে…
  • ১০ মার্চ ২০২৬
জুলাই গণঅভ্যুত্থান মামলায় অর্থ দাবির অভিযোগ ভিত্তিহীন: সাইম…
  • ১০ মার্চ ২০২৬
সচল সেতুর অচল বাতি, অন্ধকারে ছিনতাইকারীদের দাপট
  • ১০ মার্চ ২০২৬
এনএসইউ সোশ্যাল সার্ভিসেস ক্লাবের উদ্যোগে ইফতার ডিসট্রিবিউশন…
  • ১০ মার্চ ২০২৬
২৫ মার্চ ১ মিনিট ‘ব্লাক-আউট’ থাকবে ঢাবি, দুই দিবসের কর্মসূচ…
  • ১০ মার্চ ২০২৬
close