ঢাকা ও মুগদা মেডিকেল কলেজে নতুন অধ্যক্ষ

১০ ডিসেম্বর ২০২০, ০৮:০১ PM
ডা. টিটো মিঞা ও ডা. আহেমদুল কবীর

ডা. টিটো মিঞা ও ডা. আহেমদুল কবীর © ফাইল ফটো

ঢাকা মেডিকেল কলেজ ও মুগদা মেডিকেল কলেজে নতুন অধ্যক্ষ নিয়োগ দেওয়া হয়েছে। ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন মুগদা মেডিকেল কলেজের বর্তমান অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. টিটো মিয়া। আর মুগদা মেডিকেল কলেজের অধ্যক্ষ করা হয়েছে ঢাকা মেডিকেলের মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. আহমেদুল কবীরকে।

বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) তাদের দুজনের নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে স্বাস্থ্য শিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগ। আগামী ১ জানুয়ারি থেকে তাদের নতুন নিয়োগ কার্যকর হবে।

অধ্যাপক ডা. আহমেদুল কবীর কোভিড-১৯ বিষয়ক ট্রিটমেন্ট প্রটোকল কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া বাংলাদেশ সোসাইটি অব মেডিসিনের সেক্রেটারি জেনারেলের দায়িত্বে আছেন তিনি। আর অধ্যাপক ডা. টিটো মিয়া মুগদা মেডিকেলে যোগ দেওয়ার আগে ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপক ছিলেন।

হৃদরোগে নিভে গেল ঢামেক ছাত্র রোকনের জীবনপ্রদীপ
  • ১২ এপ্রিল ২০২৬
'ফিলিপনগরের হামলা প্রমাণ করে বিএনপি ইন্টেরিম ২.০ হিসেবে দেশ…
  • ১২ এপ্রিল ২০২৬
চাপের মুখে হতাশ না হতে মেডিকেল শিক্ষার্থীদের কাউন্সেলিংয়ের …
  • ১২ এপ্রিল ২০২৬
ভাল ডাক্তার তৈরিতে বেসরকারি মেডিকেল সবচেয়ে বড় ভূমিকা পালন ক…
  • ১২ এপ্রিল ২০২৬
মব-সহিংসতার মাধ্যমে মাজার ভাঙচুর ও হত্যার ঘটনায় এনসিপি'র নি…
  • ১২ এপ্রিল ২০২৬
কম্বলে মোড়ানো মাথাবিহীন এক নারীর মরদেহ উদ্ধার
  • ১১ এপ্রিল ২০২৬
close