অলি আহমদের বই নিষিদ্ধের নির্দেশ হাইকোর্টের

০৮ ডিসেম্বর ২০২০, ০৯:১৬ PM

© সংগৃহীত

লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদের লেখা ‘রেভোলিউশন, মিলিটারি পারসোনেল অ্যান্ড দ্য ওয়ার অব লিবারেশন ইন বাংলাদেশ’ বইটি নিষিদ্ধ ও বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বইটিতে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করা হয়েছে জানিয়ে এমন আদেশ দিয়েছে হাইকোর্ট।

আজ মঙ্গলবার (৮ ডিসেম্বর) বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি মো. মাহমুদ হাসান তালুকদারের বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট শাহ মঞ্জুরুল হক।

বইটিতে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি লেখা হয়েছে। ইতিহাস বিকৃতির অভিযোগ এনে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার ইমতিয়াজ উদ্দিন আহমেদ আসিফের রিটের প্রাথমিক শুনানির পর আদালত এই বই নিষিদ্ধের নির্দেশ দেন।

শাহ মঞ্জুরুল হক বলেন, '১৭ আগস্ট ইউটিউব চ্যানেলে সাংবাদিক কনক সারওয়ার কর্নেল অলি আহমদের সাক্ষাৎকার নিয়েছিলেন। সেখানে অলি আহমেদ বলেছেন, জিয়াউর রহমান ছিলেন অস্থায়ী প্রেসিডেন্ট। আমরা সেটাকে চ্যালেঞ্জ করেছি এবং ওনার বই নিষিদ্ধ করতে বলেছি। বইয়ের বিভিন্ন জায়গায় বঙ্গবন্ধু সম্পর্কে অনেক নেতিবাচক কথাবার্তা আছে।'

এ ছাড়াও কনক সরওয়ার ইউটিউবে যেসব বিতর্কিত কনটেন্ট দিয়েছে সেগুলোর ওপর রুল হয়েছে। এগুলো নিষ্ক্রিয় বা বন্ধ করতে আদেশ দিয়েছেন। রিট আবেদনটি দায়ের করেন ব্যারিস্টার ইমতিয়াজ উদ্দিন আহমেদ আসিফ।

এর আগে গত ৭ সেপ্টেম্বর জিয়াউর রহমানকে স্বাধীন বাংলাদেশের ‘অস্থায়ী রাষ্ট্রপতি’ হিসেবে উল্লেখ করে ইতিহাস বিকৃত করেছেন অভিযোগ এনে এলডিপি সভাপতি অলি আহমদ বীর বিক্রমকে আইনি নোটিশ দিয়েছিলেন ব্যারিস্টার ইমতিয়াজ উদ্দিন আহমেদ আসিফ।

শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের জন্য জরুরি নির্দেশনা
  • ১৭ মার্চ ২০২৬
ঘুষের টাকা কম আনায় শিক্ষককে পুলিশে দেওয়ার অভিযোগ ডিডির বিরু…
  • ১৭ মার্চ ২০২৬
সৌদিসহ মধ্যপ্রাচ্যে যেদিন হতে পারে ঈদ
  • ১৭ মার্চ ২০২৬
মাউশির ডিজি ও এনসিটিবি চেয়ারম্যান নিয়োগ প্রশাসনিক ব্যাপার: …
  • ১৭ মার্চ ২০২৬
অস্থায়ীভাবে নিজেদের আকাশসীমা বন্ধ করল আমিরাত
  • ১৭ মার্চ ২০২৬
দুপুরের মধ্যে ৬ জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ১৭ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence