সারাদেশে বঙ্গবন্ধুর সব ভাস্কর্যের নিরাপত্তার নির্দেশ হাইকোর্টের

০৭ ডিসেম্বর ২০২০, ১১:২৩ AM

© ফাইল ফটো

সারাদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সব মূর‌্যালের ( ভাস্কর্য) নিরাপত্তা দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আজ সোমবার( ৭ ডিসেম্বর) বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি শাহেদ নুর উদ্দিনের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

মন্ত্রিপরিষদ সচিব,স্বরাষ্ট্র সচিবসহ সংশ্লিষ্টদের এ নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে। এ সংক্রান্ত এক রুলের শুনানিকালে আইনজীবীর সম্পূরক আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন আদালত।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী বশির আহমেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আবদুল্লাহ আল মাহমুদ বাশার।

এদিকে বঙ্গবন্ধু সহ সব ভাস্কর্যের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশনা চেয়ে আরেকটি রিট শুনানির জন্য কাল দিন ধার্য করেছে হাইকোর্টের আরেকটি একটি বেঞ্চ।

ট্রলিচাপায় প্রাণ গেল স্কুলছাত্রের
  • ১২ এপ্রিল ২০২৬
মায়ের দুধেও ‘ইমিউনিটি ঘাটতি’, হামের প্রকোপ কমাতে আলোচনায় কি…
  • ১২ এপ্রিল ২০২৬
শিক্ষক নিয়োগে শূন্যপদের তথ্য দেওয়ার সময় বাড়াল এনটিআরসিএ
  • ১২ এপ্রিল ২০২৬
সেন্ট্রাল ইউনিভার্সিটি শিক্ষার্থীদের দাবিগুলো পর্যবেক্ষণ কর…
  • ১২ এপ্রিল ২০২৬
হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন
  • ১২ এপ্রিল ২০২৬
ইসরায়েলে সরাসরি সামরিক অভিযানের হুঁশিয়ারি দিলেন এরদোয়ান
  • ১২ এপ্রিল ২০২৬