আঘাত করলে পাল্টা আক্রমণ হবে: কাদের

০৪ ডিসেম্বর ২০২০, ০৬:১৯ PM
ওবায়দুল কাদের

ওবায়দুল কাদের © ফাইল ছবি

ভাস্কর্যবিরোধী আন্দোলনকারীদের হুশিয়ারি করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, আওয়ামী লীগ কাউকে আঘাত করতে চায় না। কিন্তু কেউ আওয়ামী লীগকে আক্রমণ করলে পাল্টা আক্রমণ হবে।

আজ শুক্রবার দলের ধানমণ্ডি কার্যালয়ে ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটি আয়োজিত অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি।

সেতুমন্ত্রী বলেন, সাম্প্রদায়িক গোষ্ঠীকে উস্কানি দিয়ে দেশে ভিন্ন রকম পরিস্থিতে সৃষ্টির পাঁয়তারা চলছে। আওয়ামী লীগ কখনও গায়ে পড়ে ঝগড়া করে না,তবে কেউ আক্রমণ করলে পাল্টা জবাব দিতে প্রস্তুত।’

দেশে বিভিন্নমূখী ষড়যন্ত্র চলছে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, সারাদেশে আজ যে ঈর্ষণীয় উন্নয়ন হয়েছে, তাতে প্রতিপক্ষ কোনো ধরনের ধন্যবাদ তো জানায়ইনি, উল্টো তারা শুধু সমালোচনাই করেই যাচ্ছে, যা জাতি কখনো আশা করেনি।

তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ও আওয়ামী লীগ মানুষের মনের মণি কোঠায় উন্নয়ন, সততা দিয়েই দেশের জনগণের মন জয় করে নিয়েছেন, এতেই বিএনপির সহ্য হয় না।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্থানীয় পর্যায়ে বিভিন্ন নির্বাচন প্রসঙ্গে বলেন, দল করলে দলের সিদ্ধান্ত মানতে হবে। দলের সিদ্ধান্ত অমান্যকরে বিদ্রোহী প্রার্থী হয়ে জয়ী বা পরাজিত হলে পরবর্তীতে তাদের আর কোনো সুযোগ দেয়া হবে না বলে স্পষ্ট করে জানিয়ে দেন তিনি।

প্রতিষ্ঠান প্রধান নিয়োগ পরীক্ষায় নতুন নির্দেশনা জারি
  • ৩১ মার্চ ২০২৬
এইচএসসি পরীক্ষা কবে, জানালেন শিক্ষামন্ত্রী
  • ৩০ মার্চ ২০২৬
আবেগি জয়া আহসান অরুণোদয়, তোমায় মনে থাকবে আজীবন
  • ৩০ মার্চ ২০২৬
ভিআইপি ও পুলিশ কর্মকর্তাদের নামে ভুয়া আইডি খুলে প্রতারণা, য…
  • ৩০ মার্চ ২০২৬
ঢাবি প্রো-ভিসি শিক্ষার রুটিন দায়িত্বে উপাচার্য ড. ওবায়দুল ই…
  • ৩০ মার্চ ২০২৬
কুবির প্রশাসনিক কার্যক্রম বন্ধের হুমকি দিলেন ছাত্রদল নেতারা
  • ৩০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence