বঙ্গবন্ধুর ভাস্কর্য থেকে আমরা অনুপ্রাণিত হই: প্রাণিসম্পদ মন্ত্রী

০৪ ডিসেম্বর ২০২০, ০৩:৪৭ PM
মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী অ্যাডভোকেট শ ম রেজাউল করিম

মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী অ্যাডভোকেট শ ম রেজাউল করিম © টিডিসি ফটো

বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে একটি মহল দেশে অশান্তি সৃষ্টি করার পাঁয়তারা করছে দাবি করে মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী অ্যাডভোকেট শ ম রেজাউল করিম বলেছেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের আদর্শের-চেতনার প্রতীক। তাঁর ভাস্কর্য থেকে আমরা উৎসাহ ও অনুপ্রাণিত হই। এ নিয়ে কেউ জল ঘোলা করতে চাইলে তাদের ষড়যন্ত্র সফল হতে দেবে না সরকার।’

আজ শুক্রবার (০৪ ডিসেম্বর) সকালে সাভারে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে (বিএলআরই) দুদিনব্যাপী বার্ষিক রিসার্চ রিভিউ কর্মশালার উদ্বোধন শেষে মন্ত্রী এসব কথা বলেন।

বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে কেউ বাড়াবাড়ি করলে তাদের বিরুদ্ধে আইন নিজস্ব গতিতে চলবে এবং দেশের মানুষ তা যেকোনো মূল্যে প্রতিহত করবে বলেও মন্তব্য করেন রেজাউল করিম।

কর্মশালায় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব রওনক হাসান, প্রাণিসম্পদ অধিদফতরের মহাপরিচালক আবদুল জব্বার, বিএলআরআইয়ের মহাপরিচালক নাথু রাম সরকারসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।

দুদিনব্যাপী এ কর্মশালায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের গবেষকসহ ১৮০ জন বিজ্ঞানী অংশ নিয়েছেন।

ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা ব্যর্থ—এখন কী হবে?
  • ১২ এপ্রিল ২০২৬
১৯৭০ এর দশকের জ্বালানি তেল সংকটের সময় কী হয়েছিল?
  • ১২ এপ্রিল ২০২৬
শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্পে পুরস্কারের ঘোষণা প্রতিমন্ত্…
  • ১২ এপ্রিল ২০২৬
ঢাবি প্রথমবর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ক্লাস শুরু
  • ১২ এপ্রিল ২০২৬
সরকারি কর্ম কমিশন সচিবালয়ে বিভিন্ন গ্রেডে চাকরি, পদ ৯০, আবে…
  • ১২ এপ্রিল ২০২৬
ময়মনসিংহে হামে আরও দুই শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৩
  • ১২ এপ্রিল ২০২৬