‘এদেশে কোনদিনও মৌলবাদী নীতির ঠাঁই হবে না’

০৪ ডিসেম্বর ২০২০, ১১:৪০ AM

© ফাইল ফটো

এদেশে কোনদিনও মৌলবাদী নীতির ঠাঁই হবে না বলে হুঁশিয়ার করেছেন আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ।

আজ শুক্রবার(৪ ডিসেম্বর) সকালে যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনি’র ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে তার কবরে শ্রদ্ধা নিবেদন শেষে এই হুঁশিয়ারি উচ্চারণ করেন।

পরশ বলেন, এদেশে র্ধমান্ধদের কোনদিনও জায়গা হবে না। 

এ সময় ব্যারিস্টার ফজলে নূর তাপস বলেন, শেখ মনির শূন্যতা পূরণ হবার নয়। এদিন প্রথমে ধানমণ্ডি-৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি ও পরে বনানী কবরস্থানে শহীদ শেখ ফজলুল হক মনিসহ সকল শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করেন তারা।

এতে পরিবারের সদস্যরাও শ্রদ্ধা নিবেদন করেন। পরে ১৫ আগস্টে নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে কবরস্থান প্রাঙ্গণে মিলাদ, দোয়া ও মোনাজাত করা হয়। 

 

শিক্ষকদের বদলি নিয়ে সভা ডাকল মাউশি
  • ২১ এপ্রিল ২০২৬
হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজের নিরাপত্তা নিশ্চিতের আশ্বা…
  • ২১ এপ্রিল ২০২৬
শিবিরের হামলার প্রতিবাদ জানিয়ে বিজ্ঞপ্তি, ঢাবিতে বিক্ষোভ ছা…
  • ২১ এপ্রিল ২০২৬
৩৮তম বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারস অ্যাসোসিয়েশনের নেতৃত্বে …
  • ২১ এপ্রিল ২০২৬
এবারই ২৪ বছরের খরা কাটাবে ব্রাজিল, বিশ্বাস কাফুর
  • ২১ এপ্রিল ২০২৬
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নতুন সচিব সাখাওয়াৎ হোসেন
  • ২১ এপ্রিল ২০২৬