মূর্তি ও ভাস্কর্য নিয়ে ব্যাখ্যা দিলেন নতুন ধর্ম প্রতিমন্ত্রী

২৯ নভেম্বর ২০২০, ০৫:২৮ PM
ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান

ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান © ফাইল ফটো

দেশে চলমান আলোচিত মূর্তি ও ভাস্কর্য ইস্যু নিয়ে ব্যাখ্যা দিয়েছেন নতুন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান। তিনি বলেছেন, মূর্তি আর ভাস্কর্য এক নয়। রবিবার সচিবালয়ের নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন নবনিযুক্ত ধর্ম প্রতিমন্ত্রী।

ধর্ম প্রতিমন্ত্রী বলেন, যাঁরা মূর্তি আর ভাস্কর্যকে এক করে দেখেন তাঁরা ভুল করছেন। এটা তাঁদের বোঝার ভুল। যাঁরা আন্দোলন করছেন তাঁদের সঙ্গে আলোচনা করে বিষয়টি সমাধান করা হবে। তিনি বলেন, ভারত ও পাকিস্তানসহ বিশ্বের অনেক দেশেই ভাস্কর্য রয়েছে। এসব ভাস্কর্য আর মূর্তি এক জিনিস নয়।

ফরিদুল হক খান বলেন, শুধু বাংলাদেশে নয়, বিশ্বের অনেক দেশেই এমন কিছু লোক থাকে, যাদের কাজই হচ্ছে সমস্যা সৃষ্টি করা। আমাদের দেশেও এমন লোক রয়েছে। সমস্যা যখন সৃষ্টি হয়েছে, আলোচনা করে সমাধানও করা হবে।

ভাস্কর্যবিরোধী আন্দোলনকারীদের প্রতি প্রশ্ন রেখে ফরিদুল হক খান বলেন, ভাস্কর্য যদি মূর্তিই হয় তবে টাকার ভেতরেও তো বঙ্গবন্ধুর ছবি আছে। এর আগে যাঁরা ছিলেন তাঁদের ছবি ছিল। সেগুলো কীভাবে থাকল? সেগুলো সবাই পকেটে নিয়ে ঘোরে। সারা বিশ্বে সব জায়গায় যান, মুদ্রার ভেতরে ছবি আছে। তারা এগুলো পকেটে নিয়ে ঘোরে কীভাবে?

নিজের অভিজ্ঞতা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, আমি মিসরে গিয়েছি, সেখানে দেখেছি। সৌদি আরবে যান সেখানেও ভাস্কর্য আছে। সেটা যদি হয়, আজকে বাংলাদেশে যাঁরা এটা নিয়ে বিতর্ক করছেন তাঁদের চিন্তা করতে হবে, মূর্তি ও ভাস্কর্য এক নয়।

বাংলাদেশের উচ্চশিক্ষা: সংকট ও সম্ভাবনা
  • ১২ এপ্রিল ২০২৬
ফের ইরানের জ্বালানি অবকাঠামো ধ্বংসের হুমকি দিলেন ট্রাম্প
  • ১২ এপ্রিল ২০২৬
কঠোর প্রধানমন্ত্রী, এমপি-মন্ত্রীদের কর্মকাণ্ডে গোয়েন্দা নজর…
  • ১২ এপ্রিল ২০২৬
প্রতারণা ও অর্থ জালিয়াতির অভিযোগ অ্যালায়েন্স কনসালটেন্সির…
  • ১২ এপ্রিল ২০২৬
‘বাংলার মাটিতে জুলাই বিক্রি হবে না’ বক্তব্যের পর রাশেদ প্রধ…
  • ১২ এপ্রিল ২০২৬
চাঁদা না দিলে ফ্যাক্টরি-মাদ্রাসা বন্ধের হুমকি, বহিষ্কার হলে…
  • ১২ এপ্রিল ২০২৬