সিঙ্গাপুর যাচ্ছেন অর্থমন্ত্রী

২৮ নভেম্বর ২০২০, ১০:৩২ PM
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল © ফাইল ফটো

ফলোআপ চিকিৎসার জন্য অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা হয়েছেন। আজ শনিবার রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা হন তিনি।

অর্থ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা গাজী তৌহিদুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত অক্টোবর মাসে অর্থমন্ত্রী ফলোআপ চিকিৎসার উদ্দেশ্যে দুবাই গিয়েছিলেন। কিন্তু করোনাভাইরাসে উদ্ভূত বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে যথাযথভাবে চিকিৎসা গ্রহণ করতে না পারায় বর্তমানে আবার ফলোআপ চিকিৎসার প্রয়োজনীয়তা জরুরি হয়ে পড়েছে।

আগামী ১১ ডিসেম্বর (শুক্রবার) বা নিকটবর্তী কোনো সময়ে অর্থমন্ত্রী দেশে ফিরবেন বলে আশাব্যক্ত করা হয়েছে বিজ্ঞপ্তিতে।

জ্বালানি অপচয় রোধে ঢাবিতে সচেতনতামূলক ক্যাম্পেইন
  • ১২ এপ্রিল ২০২৬
অভিজ্ঞতার বাধা ডিঙিয়ে অধ্যাপক হচ্ছেন বিএনপির স্বাস্থ্য সম্প…
  • ১২ এপ্রিল ২০২৬
সাবরেজিস্ট্রি অফিসে দুর্নীতি-ঘুষের দৌরাত্ম্য, ভুক্তভোগীদের …
  • ১২ এপ্রিল ২০২৬
জীবিকার তাগিদে নদীতে নেমে আর ফেরা হলো না জেলে জসিমের
  • ১২ এপ্রিল ২০২৬
পড়ার টেবিলে হঠাৎ অসুস্থ, না ফেরার দেশে চবি শিক্ষার্থী
  • ১২ এপ্রিল ২০২৬
অপ্রাপ্তবয়স্ক শ্যালিকাকে ধর্ষণ, পদ হারালেন ছাত্রদল নেতা
  • ১২ এপ্রিল ২০২৬