ইসলামের নামে রাজনীতি করা যাবে না: শিক্ষা উপমন্ত্রী

২৮ নভেম্বর ২০২০, ০৫:২৮ PM
শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল

শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল © ফাইল ফটো

দ্বীন ইসলামের নামে কেনো রাজনীতি করা যাবে না বলে হুশিয়ারি করেছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। তিনি বলেছেন, এটা আমার কাছে যদি কেউ প্রশ্ন রাখে তাহলে বলবো- ঈমানের প্রশ্নে কোনো দ্বিমত করা যায় না। ঈমান ঈমানই।

আজ শনিবার দুপুরে নগরের চান্দগাঁও এলাকায় শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার নির্মাণকাজের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষা উপমন্ত্রী বলেন, বাংলাদেশকে আফগানিস্তান-পাকিস্তান হতে দেব না। সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে সবখানে বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য একটি চক্র উঠে পড়ে লেগেছে।

তিনি বলেন, আমরা বাংলাদেশকে শেখ হাসিনার নেতৃত্বে ২০৪১ সালের মধ্যে একটা উন্নত বাংলাদেশ হিসেবে গড়ে তুলব। সেখানে আমাদের সমৃদ্ধি হবে। সেখানে সহনশীলতা থাকবে। সেখানে শান্তি থাকবে। শুধু পয়সা ইনকাম করলে শান্তি আসে না। পৃথিবীর অনেক দেশে অনেক অর্থ আছে, কিন্তু শান্তি নেই। স্থিতিশীলতা না থাকলে মানুষে মানুষে সদ্বভাব না থাকলে, বৈষম্য বেশি থাকলে শান্তি আসে না।

বঙ্গবন্ধুর ধর্ম নিরপক্ষতার আদর্শ তুলে ধর উপমন্ত্রী বলেন, সকল পর্যায়ে আমাদের সংবিধানে নির্দেশিত মূলনীতিগুলোর চর্চা করতে হবে। জাতির পিতা সহনশীল, ধর্ম নিরপেক্ষ সমাজের স্বপ্ন দেখিয়ে এই দেশকে স্বাধীন করেছিলেন। তার আদর্শ যদি আজকে ভুলুণ্ঠিত হয়, তাহলে কোনো বিনিয়োগের সুফল আমরা পাবো না।

আবু সাঈদের ক্যাম্পাসে রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত মানছে না …
  • ২২ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠানপ্রধান নিয়োগ পরীক্ষার ফল ১০টার মধ্যে
  • ২২ এপ্রিল ২০২৬
নির্বাচনে দায়িত্ব পালনে অপারগতা, কলেজ শিক্ষককে বরখাস্ত
  • ২২ এপ্রিল ২০২৬
জকসুর উদ্যোগে ‘আন্তর্জাতিক শিক্ষা মেলা’
  • ২২ এপ্রিল ২০২৬
ছাত্রদলের সন্ত্রাসের প্রতিবাদে রাজধানীতে ছাত্রশিবিরের বিক্ষ…
  • ২২ এপ্রিল ২০২৬
লিটনের সঙ্গে কথোপকথনের পর নতুন স্বপ্ন বুনছেন সাকলাইন
  • ২২ এপ্রিল ২০২৬