আমরা কট্টরপন্থী ইসলামের চর্চা করি না: শিক্ষা উপমন্ত্রী

২৭ নভেম্বর ২০২০, ১০:১৭ PM
শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল

শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল © ফাইল ফটো

বাংলাদেশের মানুষ কট্টরপন্থী ইসলামের চর্চা করে না বলে জানিয়েছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। তিনি বলেছেন, সাম্প্রদায়িক গোষ্ঠী যেভাবে কট্টরপন্থী মৌলবাদের চর্চা করে, সেই ইসলামের চর্চা আমরা করি না।

আজ শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য উপমন্ত্রী নওফেল সাম্প্রতিক বিষয়ে বিভিন্ন কথা বলেন। তিনি বলেন, আমাদের নবী করিমের যে দ্বীন-ই ইসলাম, যে অসাম্প্রদায়িক ও সকলের সঙ্গে সদ্ভাব রাখার শিক্ষা যে ইসলাম দেয়, সেই ইসলামের পক্ষে আমাদের অবস্থান শক্তিশালীভাবে জানান দিতে হবে।

অনুষ্ঠানে উপমন্ত্রী নওফেল বলেন, আজ মৌলবাদী গোষ্ঠী সারাদেশে হুমকি-ধমকি দিয়ে মাঠ গরম করার চেষ্টা করছে। আমরা যারা মুক্তিযুদ্ধের মূল নীতি-আদর্শে বিশ্বাসী রাজনৈতিক কর্মী, আমরা যদি ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ করি, এরা লেজ গুটিয়ে পালিয়ে যাবে, আমরা জানি। কিন্তু আমরা গণতান্ত্রিক আদর্শে বিশ্বাসী বলে সেটা করছি না।

তিনি বলেন, গণতান্ত্রিক অধিকারের নামে আজ ধর্মীয় অনুষ্ঠান করে কেউ কেউ রাজনৈতিক কথাবার্তা বলছে, নিজের রাজনৈতিক খায়েশ মেটানোর চেষ্টা করছে। এই ধরনের কাজ আমাদের দেশে হচ্ছে। কেন হচ্ছে? আমাদের নিজেদের মধ্যে দুর্বলতার কারণে।

উগ্র ধর্মভিত্তিক সংগঠনের প্রসঙ্গে তিনি বলেন, ‘যে সাম্প্রদায়িক গোষ্ঠী আজ মাঠে আছে, তারা শুধু সাম্প্রদায়িক তা কিন্তু নয়। তারা আসলে বাতেল ফেরকার মানুষ, সুন্নীয়তবিরোধী মানুষ।

তিনি বলেন, এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ যে ইসলাম ধর্মে বিশ্বাস করে, দ্বীন ই ইসলামে বিশ্বাস করে, এদের বিরুদ্ধের মানুষ। এদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। বাংলাদেশের পত্র-পত্রিকা, সামাজিক যোগাযোগ মাধ্যমে এরা ধর্ম নিয়ে অপপ্রচার করছে। এদের অপপ্রচারের জবাব দিতে হবে।

শিক্ষা উপমন্ত্রী বলেন, এ পরাজিত শক্তিকে এই বাংলাদেশে আমরা আর মাথাচাড়া দিয়ে উঠতে দেব না। আমরা দেখেছি, এ উগ্রবাদী গোষ্ঠী যেখানেই, যে দেশেই তারা ক্ষমতা নিয়েছে, সেখানেই বিপদ ডেকে এনেছে। মৌলবাদ সব দেশের, সব মানুষের, সব ধর্মের জন্যও বিপদজনক।

আবু সাঈদের ক্যাম্পাসে রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত মানছে না …
  • ২২ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠানপ্রধান নিয়োগ পরীক্ষার ফল ১০টার মধ্যে
  • ২২ এপ্রিল ২০২৬
নির্বাচনে দায়িত্ব পালনে অপারগতা, কলেজ শিক্ষককে বরখাস্ত
  • ২২ এপ্রিল ২০২৬
জকসুর উদ্যোগে ‘আন্তর্জাতিক শিক্ষা মেলা’
  • ২২ এপ্রিল ২০২৬
ছাত্রদলের সন্ত্রাসের প্রতিবাদে রাজধানীতে ছাত্রশিবিরের বিক্ষ…
  • ২২ এপ্রিল ২০২৬
লিটনের সঙ্গে কথোপকথনের পর নতুন স্বপ্ন বুনছেন সাকলাইন
  • ২২ এপ্রিল ২০২৬